Madhyamik 2026 Result Date: আগামী ৮ মে (শুক্রবার) মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের চারদিন পরেই মাধ্যমিকের ফলপ্রকাশ করে দেবে মধ্যশিক্ষা পর্ষদ। ফলপ্রকাশের পরে হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট থেকেও মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে দেখা যাবে যে কত নম্বর পেয়েছে পড়ুয়ারা। তবে আনুষ্ঠানিকভাবে কখন মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে, কখন থেকে ওয়েবসাইটে দেখা যাবে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি পর্ষদের তরফে।
HT বাংলায় কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
আগামী ৮ মে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
{{^htLoading}} {{/htLoading}}
১) হিন্দুস্তান টাইমস বাংলা বা HT বাংলায় আসতে হবে।
২) একদম উপরের দিকেই আছে ‘মাধ্যমিকের রেজাল্ট ২০২৬ Live’। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন পেজ খুলবে। রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ‘ফলাফল চেক করুন’-তে ক্লিক করতে হবে।
৪) তাহলেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখাবে। সেইসঙ্গে প্রিন্ট-আউটও করে রাখা যাবে ডিজিটাল মার্কশিট।
২০২৫ সালের মাধ্যমিকের পাশের হার - ছাত্র ও ছাত্রীদের পরিসংখ্যান
এমনিতে ২০২৫ সালের ৬৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। মোট ৯,১৩,৮৮৩ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ছাত্রের সংখ্যা ছিল ৪,১২,৯৫৯। আর ৫,০০,৯২৪ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। উত্তীর্ণ হয়েছে মোট ৭,৯১,০৮৮ জন পড়ুয়া। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা হল ৪,২২,৭৬৬। যা শতাংশের বিচারে ৮৪.৩৯ শতাংশ। আর ৮৯.১৯ শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়েছে। সংখ্যার নিরিখে সেটা ৩,৬৮,৩২২। সবমিলিয়ে এবার মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Madhyamik 2026 Result Date: মে'র গোড়াতেই মাধ্যমিকের ফলপ্রকাশ, কবে রেজাল্ট? দেখা যাবে HT বাংলাতেও
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe