Mamata on WB Election 2026: 'ভোটার তালিকায় ভিনরাজ্যের লোকেদের নাম…..', মমতার হুংকার '২৯৪ আসনেই আমি প্রার্থী'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভোটার তালিকায় ভিনরাজ্যের লোকেদের নাম ঢোকাতে ফর্ম-৬ জমা দিয়েছে বিজেপি। হরিয়ানা, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশের মতো জায়গা থেকে ভোটার আনা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো।

Published on: Mar 31, 2026, 14:38:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দশ বছর আগে যেটা বলতেন, এখন সেটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চন্দ্রকোণার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘২৯৪টি আসনেই আমি প্রার্থী।’ তারইমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, ভোটার তালিকায় ভিনরাজ্যের লোকেদের নাম ঢোকাতে ফর্ম-৬ জমা দিয়েছে বিজেপি। হরিয়ানা, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশের মতো জায়গা থেকে ভোটার আনা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

'একই নোংরা খেলা বিজেপি সাফল্যের সঙ্গে খেলেছে…..'

মুখ্যমন্ত্রীর কথায়, 'আমি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছি এবং বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে যে গুরুতর ষড়যন্ত্র রচিত হচ্ছে, সেই বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছি। বিজেপি এজেন্টরা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজার-হাজার জালিয়াতিপূর্ণ ৬ নম্বর ফর্ম জমা দিয়ে বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের ঢুকিয়ে দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে। এটি ভোটার হাইজ্যাকিংয়ের একটি চেষ্টা, যে একই নোংরা খেলা বিজেপি মহারাষ্ট্র এবং দিল্লিতে সাফল্যের সঙ্গে খেলেছে।'

আরও পড়ুন: US Report on Pakistan terrorist: পর্দাফাঁস ইসলামাবাদের! ১৫ জঙ্গি গোষ্ঠীর নিরাপদ ডেরা পাক, ধরিয়ে দিল মার্কিন রিপোর্টই

'SIR-র জন্য ২০০ জনের বেশি মৃত্যু হয়েছে'

তিনি বলেন, ‘যখন ৬০ লাখের বেশি প্রকৃত ভোটারের নাম বিচারধীন অবস্থায় রয়েছে (ইতিমধ্যে প্রায় ৪০ লাখ নাম নিষ্পত্তি) এবং ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়ার কারণে ইতিমধ্যেই ২০০-র বেশি প্রাণহানি ঘটেছে, তখন ভারতের নির্বাচন কমিশন অত্যন্ত সন্দেহজনকভাবে এই একগুচ্ছ জালিয়াতিপূর্ণ আবেদনগুলি বন্ধ দরজার পিছনে গ্রহণ করার জন্য তাড়াহুড়ো করছে। এটি কেবল বেআইনি এবং মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থীই নয়, বরং বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর একটি সরাসরি আক্রমণ।’

আরও পড়ুন: Rain-Kalbaishakhi alert in Kolkata: কালবৈশাখী দিয়ে শেষ কলকাতার মার্চ? জারি সতর্কতা, সকালেই ৫০ কিমিতে ঝড় কোন জেলায়?

‘কোনও যেন জাল ভোটার যুক্ত না করা হয়’

সেইসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘আমি দাবি জানিয়েছি যে ভারতের নির্বাচন কমিশন অবিলম্বে এই অগণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করুক, কঠোরভাবে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশাবলী মেনে চলুক এবং ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যেন কোনও জাল ভোটার যুক্ত না করা হয় তা নিশ্চিত করুক। বাংলা তার গণতন্ত্রকে দিনের আলোয় চুরি হতে দেবে না। বাংলার মানুষ নজর রাখছে।’

আরও পড়ুন: Israel on India's role as mediator: 'জেহাদি….…', পাক নিজেই ১টা সমস্যা, যুদ্ধ থামাতে ভারত কথা বলুক, দাবি তুলল ইজরায়েল

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More