WB Rain Forecast till 29th March: বাংলার পারদ চড়বে ৬ ডিগ্রি! পরে বাড়বে বৃষ্টির দাপট, কোন কোন জেলায় ৫০ কিমিতে ঝড়?
বাংলায় আবহাওয়ার বড় বদল! একধাক্কায় ৬ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়বে তাপমাত্রা। তারপরই ধেয়ে আসবে ঝড় ও বৃষ্টি। কোন কোন জেলায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে? জেনে নিন আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট।
আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। তবে সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির দাপট বাড়লেই আবার পারদের গতি থেমে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) চার ডিগ্রি থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। পরবর্তী কয়েকদিনে অবশ্য তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে কবে থেকে আবহাওয়ার মোড় ঘুরবে?
১) আজ দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। সেইসঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) বুধবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
৪) বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
৫) শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। আবার ঝোড়ো হাওয়ার জন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। আর কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।
৬) শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগ ঝোড়ো হাওয়া বইবে। তাই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে কবে শিলাবৃষ্টি হবে? কমলা সতর্কতা কোথায়?
১) আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আর দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। আবার দার্জিলিং এবং জলপাইগুড়িতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কারণ ওই দুটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে।
২) মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে।
সেইসঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে শিলাবৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
৩) বুধবার উত্তরবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে।
৪) বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। সেইসঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রপাতের জন্য।
৫) শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আবার প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।
৬) শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই দু'দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


