...
...
Next Story

Mohun Bagan Punishment Update: বড় জরিমানার মুখে মোহনবাগান, ফাঁকা মাঠে খেলতে হবে ম্যাচ, ঢুকতে পারবেন না ফ্যানরা

শাস্তির মুখে মোহনবাগান সুপার জায়ান্ট।ক্লাব কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, 'আগামী ৬ মার্চের হোম ম্যাচে গ্যালারি বন্ধ রাখার সিদ্ধান্তে আমরা গভীরভাবে মর্মাহত। সমর্থকদের কথা ভেবে সিদ্ধান্তটি পুনরায় খতিয়ে দেখার জন্য আমাদের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।'

Published on: Mar 3, 2026, 11:39:38 IST
Advertisement

বড় অঙ্কের জরিমানার মুখে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। শুধু তাই নয়, আগামী শুক্রবার (৬ মার্চ) ওড়িশা এফসির বিরুদ্ধে যুবভারতী স্টেডিয়াম যে ম্যাচ আছে, সেখানে পুরো ফাঁকা গ্যালারির সামনে সবুজ-মেরুন ব্রিগেডকে খেলতে হবে বলে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। সেই কড়া পদক্ষেপ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফে কিছু জানানো না হলেও মোহনবাগানের তরফে দাবি করা হয়েছে যে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। কিন্তু তা খারিজ করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। যে সিদ্ধান্তে তুমুল অসন্তোষ প্রকাশ করেছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ।

কী কারণে এরকম শাস্তির মুখে পড়তে হল মোহনবাগানকে?

আগামী ৬ মার্চ ফাঁকা গ্যালারির সামনে খেলতে হবে দিমিত্রি পেত্রাতোসদের। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
আগামী ৬ মার্চ ফাঁকা গ্যালারির সামনে খেলতে হবে দিমিত্রি পেত্রাতোসদের। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

আর সেই শাস্তির নেপথ্যে আছে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচে সমর্থকদের ব্যবহার। মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি যুবভারতীতে চেন্নাইয়িন ম্যাচের সময় সবুজ-মেরুন সমর্থকদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। সেজন্য মোহনবাগানের উপরে আর্থিক জরিমানা চাপানো হয়েছে। যা মেনে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে সবুজ-মেরুন কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন: RRB Group D Recruitment 2026: রেলে হাজার-হাজার নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত! যাঁরা ভুল করেছেন, তাঁরা পাবেন সুযোগ

ফাঁকা গ্যালারিতেই ম্যাচ, মোহনবাগানের আর্জিতে লাভ হয়নি

তবে আর্থিক জরিমানার পাশাপাশি ফাঁকা গ্যালারিতে ৬ মার্চের ম্যাচ খেলার যে নির্দেশ দিয়েছিল এআইএফএফ, তার বিরুদ্ধে আবেদন করা হয়েছিল বলে মোহনবাগানের তরফে দাবি করা হয়েছে। তাতে অবশ্য লাভ হয়নি। মোহনবাগানের আবেদন খারিজ হয়ে গিয়েছে। ফলে ওড়িশার বিরুদ্ধে রুদ্ধদ্বার যুবভারতীতেই দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বোস-সহ সবুজ-মেরুন ব্রিগেডকে খেলতে হবে।

সেই সিদ্ধান্ত নিয়ে উষ্মাপ্রকাশ করে মোহনবাগান কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া আমাদের হোম ম্যাচটিদর্শকশূন্য স্টেডিয়ামে খেলার যে সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি, সেই বিষয়ে আমরা অত্যন্ত হতাশ। আমরা আর্থিক জরিমানাটি ভালোভাবে মেনে নিলেও আমাদের বিশ্বাস, পুরো স্টেডিয়াম বন্ধ রাখার সিদ্ধান্তটি হাজার০হাজার অনুরাগী ও আইন মেনে চবা সমর্থকদের প্রতি অবিচার, যাঁরা আমাদের ক্লাবের প্রাণস্পন্দন। সমর্থকদের স্বার্থে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য যে আবেদন করেছিলাম আমরা, তা গ্রহণ করা হয়নি। ফুটবল সমর্থকদেরই সম্পদ। তাঁরা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য।’

আরও পড়ুন: Fake Aadhaar Card Check: ভুয়ো আধার কার্ডের জাল ফাঁসছেন না তো? কয়েক মিনিটেই জেনে নিন এভাবে, নাহলে বড় বিপদ

আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষে মোহনবাগান

মাঠের বাইরে সেরকম শাস্তির মুখে পড়লেও খেলার ময়দানে শীর্ষে আছে মোহনবাগান। আইএসএলের পয়েন্ট তালিকায় এক নম্বর জায়গা দখল করে রেখেছে। তিন ম্যাচের শেষে ঝুলিতে আছে নয় পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে এগিয়ে আছে মোহনবাগান।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe