Kolkata Investment Planning: ৪,৩০০ কোটি টাকার লগ্নিতে নাম জুড়ল কলকাতারও, শিল্পপার্ক কিনল কানাডার কোম্পানি

Kolkata Investment Planning: ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক নিয়ে কলকাতায় বড় পদক্ষেপ করল কানাডার বহুজাতিক কোম্পানি। কলকাতার পাশাপাশি আরও কয়েকটি শহরে ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক পার্ক কিনেছে ওই সংস্থা।

Published on: Oct 7, 2026, 20:23:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Kolkata Investment Planning: কলকাতায় ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক কিনল বহুজাতিক সংস্থা ব্রুকফিল্ড। তবে শুধু কলকাতা নয়; ভারতের একাধিক শহরে ইএসআর গ্রুপের থেকে মোট আটটি ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক কিনেছে সেই বহুজাতিক ইনভেস্টমেন্ট ফার্ম। সম্পদ অধিগ্রহণ ও পরিকাঠামো তৈরির জন্য ৪,৩০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তবে কলকাতা বা অন্য শহরের ঠিক কোথায় সেই পার্ক কেনা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। কোথায় কত টাকা বিনিয়োগ করা হবে, তাও জানানো হয়নি ওই সংস্থার তরফে।

কলকাতায় ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক কিনল বহুজাতিক সংস্থা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
কলকাতায় ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক কিনল বহুজাতিক সংস্থা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

কোন কোন শহরে ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক কিনেছে?

১) মুম্বই

২) পুণে

৩) দিল্লি-ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা দিল্লি-NCR

৪) চেন্নাই

৫) কলকাতা

লজিস্টিক ও শিল্প ক্ষেত্রেও পা বাড়াচ্ছে ব্রুকফিল্ড

আর ইএসআর গ্রুপের থেকে ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক জমি কেনার বিষয়ে কানাডার বহুজাতিক সংস্থা ব্রুকফিল্ডের ডেপুটি চিফ ইনভেস্টমেন্ট অফিসার এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের রিয়েল এস্টেটের প্রধান অঙ্কুর গুপ্তা দাবি করেছেন, ভারতের অফিস এবং হসপিটালিটি ক্ষেত্রে তাঁদের সংস্থার যে উপস্থিতি আছে, তা ব্যবসার বহর বাড়ানোর পথ আরও প্রশস্ত করছে। এবার লজিস্টিক এবং শিল্প ক্ষেত্রেও সম্প্রসারণ করা হচ্ছে।

আরও পড়ুন: Dankuni ₹100 crore Investment: ডানকুনিতে ১,০০০ কোটি টাকার প্রকল্প আসছে, ৪৫ একর জমি অধিগ্রহণ বড় কোম্পানির

ভারত টেক্কা দেবে বিশ্বকে, বার্তা ওই সংস্থার

তাঁর মতে, বিশ্বব্যাপী যে সাপ্লাই চেন আছে, তার সঙ্গে ভারত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই মুহূর্তে ভারতে উন্নতমানের লজিস্টিক পরিকাঠামো দরকার। যা দেশের লজিস্টিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলবে। আর দামের নিরিখেও বিশ্ব বাজারে প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে জানিয়েছেন ব্রুকফিল্ডের ডেপুটি চিফ ইনভেস্টমেন্ট অফিসার এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের রিয়েল এস্টেটের প্রধান।

আরও পড়ুন: Nadia Food Park by Reliance: হরিণঘাটায় ৬০০ কোটি টাকা ঢালছে আম্বানির রিলায়েন্স, ফুড পার্কে হবে ক্যাম্পা কোলা

বলাগড় বন্দর নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন

সেটার ক্ষেত্রে কলকাতার নামও জুড়ে গিয়েছে। তারইমধ্যে হুগলির বলাগড়ে যে মিনি বন্দরের পরিকল্পনা করা হয়েছে, তা নিয়ে বিশেষ রোড শোয়ের আয়োজন করা হয় কলকাতা বন্দর (শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর) কর্তৃপক্ষের তরফে। ওই বন্দরে বিনিয়োগের সম্ভাবনা এবং অন্যান্য সুযোগ-সুবিধা তুলে ধরা হয় সেই রোড শোয়ের সময়।

আরও পড়ুন: Modi regarded as Lord Vishnu Avatar: মোদীকে ‘ভগবান বিষ্ণুর অবতার' ভুল করেন কি? ব্যাখ্যা পড়শি দেশের প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত জানিয়েছেন যে ওই প্রকল্পের জন্য ইতিমধ্যে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র এসে গিয়েছে। যে প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫৩৮.২ কোটি টাকা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের তরফে জানানো হয়েছে, বলাগড় প্রকল্পের ফলে কলকাতার ডক সিস্টেমের উপর থেকে চাপ কমবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More