Murshidabad TMC Leader Arrested: ভোট মিটতেই মুর্শিদাবাদে তৃণমূল সাংসদের ভাগ্নেকে গ্রেফতার করল পুলিশ
Murshidabad TMC Leader Arrested: ধৃত সাফিউজ্জামান নওদায় তৃণমূলের ব্লক সভাপতি। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তিনি। প্রাথমিক তদন্তের পরে মনে করা হচ্ছে, নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে হাত ছিল এই তৃণমূল নেতার।
Murshidabad TMC Leader Arrested: মুর্শিদাবাদের নওদার তৃণমূল নেতা সফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের ভাগ্নে এই সাফিউজ্জামান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগে এলাকায় অশান্তি পাকাতে উস্কানি দিচ্ছিলেন তিনি। সাফিউজ্জামান নওদায় তৃণমূলের ব্লক সভাপতি। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তিনি। প্রাথমিক তদন্তের পরে মনে করা হচ্ছে, নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে হাত ছিল এই তৃণমূল নেতার। (আরও পড়ুন: ব্যবধান ৩২৩! রাত পার হলেও রাজারহাট-নিউটাউন আসনের ভোটের ফল গোষণা হল না)

আরও পড়ুন: লাখ ভোটের বেশি ব্যবধানে ১টি আসনে জয়ী BJP, ৯০০০০-এর ফারাক ২টিতে, TMC-র সবচেয়ে বড় জয় মেটিয়াবুরুজে
উল্লেখ্য, নওদায় আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীরের কাছে হেরে যায় তৃণমূল। এদিকে ভোটের দিনগুলিতে রাজনৈতিক হিংসা ছড়িয়েছিল নওদা এলাকায়। সেই হিংসার তদন্তে নেমে সোমবার সফিউজ্জামানের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে তাঁকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাঁর বয়ানে অসঙ্গতি পায় পুলিশ। এই পরিস্থিতি গ্রেফতার করা হয় ব্লক সভাপতিকে। মঙ্গলবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে পেশ করা হবে। (আরও পড়ুন: বাম-কংগ্রেস-নোটা-নির্দলদের ভোট কাটাকাটি! ৩ আসনে ১০০০-এর কম ব্যবধানে জয় বিজেপির)
আরও পড়ুন: বাংলায় CPI-এর থেকে বেশি ভোট পেয়েছে BSP! নোটার কাছে হার CPI(ML) লিবারেশন, ফরওয়ার্ড ব্লকের
তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে নওদার জয়ী বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'মামা আবু তাহেরের আশ্রয়ে থেকে সে দিন খুব আস্ফালন করছিল। প্রশাসন নিরপেক্ষ হলে কী হয়, এ বার হাবিব সেটা টের পাবে। জনতার ক্ষোভের তো ও এখনও কিছুই দেখেনি।' এই গ্রেফতারির বিষয়ে বেলডাঙার মহকুমা পুলিশ আধিকারিক আনন্দজিৎ হোড় বলেন, 'ভোটের দিন গুন্ডাগিরি, অশান্তি ছাড়ানো ও ভয়ের পরিবেশ তৈরি-সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। এ ছাড়া বেশ কিছু পুরনো মামলা রয়েছে ওঁর বিরুদ্ধে। মূলত ভোটের দিনে অশান্তির ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতে পেশ করা হবে।' সাফিউজ্জামানের গ্রেফতারিকে নির্বাচন কমিশনের ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসাবেই বর্ণনা করছেন সাংসদ মামা। আবু তাহের বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসাবশত নির্বাচন কমিশন এই ধরনের আচরণ করছে। বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আইনি ও রাজনৈতিক ভাবেই এর মোকাবিলা করব।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


