...
...
Next Story

Bengal Industrial Parks Latest Update: নদিয়া ও বর্ধমানে শিল্পপার্ক! জমি বাছল রাজ্য, জুড়ছে ৩৩,৬৬০ কোটি টাকার প্রকল্পে

Bengal Industrial Parks Latest Update: নদিয়া এবং পশ্চিম বর্ধমানে দুটি শিল্পপার্ক গড়ে তোলার জন্য জমি চিহ্নিত করে ফেলল পশ্চিমবঙ্গ সরকার। সেইসঙ্গে ভারত সরকারের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনায় (ভাব্য - BHAVYA) যুক্ত হল।

Published on: Aug 10, 2026, 16:19:16 IST
Advertisement

Bengal Industrial Parks Latest Update: শিল্পপার্ক তৈরির জন্য নদিয়া এবং পশ্চিম বর্ধমানে জমি চিহ্নিত করে ফেলল রাজ্য সরকার। শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনার (ভাব্য - BHAVYA) আওতায় ওই দুটি শিল্পপার্ক গড়ে তোলা হবে। সেজন্য পশ্চিম বর্ধমানের আসানসোলের ছয় কিলোমিটার দূরেই অবস্থিত হীরাপুরে (ঢাকেশ্বরী কটন মিলের জমি) প্রায় ১৫০ একর জমি চিহ্নিত করা হয়েছে। সেইসঙ্গে নদিয়ার ধুবুলিয়ায় চিহ্নিত করে ফেলা হয়েছে ১২০ একরের মতো জমি। চলতি মাসেই সেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন পাঠানো হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।

৬ বছরে বাজেট বরাদ্দ ৩৩,৬০০ কোটি টাকা

নদিয়া এবং পশ্চিম বর্ধমানে দুটি শিল্পপার্ক গড়ে তোলার জন্য জমি চিহ্নিত করে ফেলল পশ্চিমবঙ্গ সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
নদিয়া এবং পশ্চিম বর্ধমানে দুটি শিল্পপার্ক গড়ে তোলার জন্য জমি চিহ্নিত করে ফেলল পশ্চিমবঙ্গ সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

এমনিতে গত মার্চে ভাব্য প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শিল্পায়নে গতি আনতে ওই প্রকল্পের আওতায় দেশজুড়ে ১০০টি অত্যাধুনিক শিল্পপার্ক তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। সেজন্য ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩১-৩২ অর্থবর্ষ পর্যন্ত ৩৩,৬০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: Bengal 17 New Railways Lines Revive: এগরা, সিউড়ি, বোয়াইচণ্ডী, রায়গঞ্জ থেকে ইটাহার- নয়া 'জীবন' পেল বাংলার ১৭ রেললাইন

ভাব্য প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ

কিন্তু ওই প্রকল্পের প্রথম দফায় পশ্চিমবঙ্গ সরকার যুক্ত হয়নি বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিজেপি সরকার আসার পরে ভাব্য প্রকল্পের আওতায় যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গও। কিন্তু প্রাথমিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনও কাজ না করায় পুরো বিষয়টি নতুন করে শুরু করতে হয়েছে শুভেন্দু অধিকারী সরকারকে। নিযুক্ত করতে হয়েছে এজেন্সিকেও। সেই পরিস্থিতিতে ভাব্য প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ।

আর সেই ভাব্য প্রকল্পের আওতায় প্রতিটি শিল্পপার্ক তৈরি করার জন্য ন্যূনতম ১০০ একর জমির প্রয়োজন হয়। সেইসঙ্গে আরও শর্ত আছে। বিষয়টি ব্যাখ্যা করে শিল্পমন্ত্রী জানান, যে জমিতে শিল্পপার্ক তৈরি করা হবে, তাতে কোনও প্রতিবন্ধকতা থাকা চলবে না। জমির মালিকানা থাকতে হবে রাজ্য সরকারের হাতে। কিন্তু প্রাথমিকভাবে ওরকম জমি পাওয়া যাচ্ছিল না। তাই প্রকল্পে যোগ দিতে কিছুটা দেরি হল বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।

আরও পড়ুন: ‘এত চুরি...,' হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিশানায় মমতা

তিনি বলেছেন, ‘গত ১৫ বছরে (রাজ্যে) শিল্পপার্ক তৈরি করা হয়নি। আমাদের হাতে তাই প্রয়োজনীয় পরিকাঠামো নেই। শিল্পের প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আগামী মঙ্গলবার এই বিষয়টি নিয়ে সবপক্ষের বৈঠক হবে। তারপর মন্ত্রিসভার বৈঠক হবে শীঘ্রই।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe