...
...
Next Story

5th Javelin Day Competition 2026: নীরজের অলিম্পিক্স সোনা জয়ের দিনেই জয়জয়কর নদিয়া, জ্যাভেলিনে বাজিমাত ২ প্রধানেরও

5th Javelin Day Competition 2026: ২০২১ সালের ৭ অগস্ট টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভেলিনে সোনা জেতেন নীরজ চোপড়া। আরস সেই দিনে সাইয়ে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হল। তাতে বাজিমাত করল নদিয়া। দাপুটে পারফরম্যান্স মোহনবাগান এবং ইস্টবেঙ্গলেরও।

Published on: Aug 7, 2026, 20:57:19 IST
Advertisement

5th Javelin Day Competition 2026: অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনা জয়ের পঞ্চম বর্ষপূর্তিতে কলকাতায় বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হল। জ্যাভেলিন ডে উপলক্ষ্যে সেই প্রতিযোগিতায় বাজিমাত করল নদিয়া। প্রতিযোগিতার সার্বিক ফলাফলের নিরিখে সবথেকে সফল জেলার তকমা ছিনিয়ে নিয়েছে নদিয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন। টুর্নামেন্টে নদিয়ার অ্যাথলিটরা তিনটি সোনা, দুটি রূপো এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করে তালিকার শীর্ষে স্থান করে নেয়।

নদিয়ার দুর্দান্ত পারফরম্যান্স

জ্যাভেলিন ডে উপলক্ষ্যে চলছে প্রতিযোগিতা।
জ্যাভেলিন ডে উপলক্ষ্যে চলছে প্রতিযোগিতা।

বিশেষ করে পুরুষদের অনূর্ধ্ব-২০ বিভাগে নদিয়ার অ্যাথলিটরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। এই বিভাগে ৫৪.৭৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন নাড়ুগোপাল বিশ্বাস। তাঁর পরেই ৫০.৫০ মিটার ছুড়ে রুপো জেতেন নদিয়ারই তন্ময় বৈদ্য। অন্যদিকে পুরুষদের অনূর্ধ্ব-১৬ ক্যাটেগরিতে ৪৮.৩৬ মিটার ছুড়ে সোনার পদক পকেটে পুরে নেন নদিয়ার অনির্বাণ দাস। মহিলাদের অনূর্ধ্ব-১৬ বিভাগে নদিয়ার বিউটি ঘোষ ২৯.১১ মিটার দূরত্ব অতিক্রম করে জেলায় আরও একটি সোনা এনে দেন।

আরও পড়ুন: Job creation linked industrial incentives: যত চাকরি দেবে, তত সুযোগ দেব! কর্মসংস্থানের জন্য শিল্পে মেগা প্ল্যান রাজ্যের

ময়দানের দুই প্রধান: সেরা থ্রো মোহনবাগানের শুভেন্দুর, পদক ইস্টবেঙ্গলেরও

জেলাগুলির পাশাপাশি কলকাতার বড়-বড় ক্রীড়া ক্লাবগুলির পারফর্ম্যান্সও ছিল নজরকাড়া। বিশেষ করে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব সিনিয়র পুরুষ বিভাগে সোনা জিতে বাজিমাত করেছে। সবুজ-মেরুন শিবিরের শুভেন্দু মণ্ডল সিনিয়র পুরুষদের জ্যাভলিন থ্রো'তে ৬৪.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা নিশ্চিত করেন।

পিছিয়ে ছিল না ইস্টবেঙ্গল ক্লাবও। লাল-হলুদ ব্রিগেডের দেবাশিস অধিকারী সিনিয়র পুরুষদের বিভাগে দুর্দান্ত লড়াই করে ব্রোঞ্জ পদক জয় করেন। এছাড়া মহিলাদের অনূর্ধ্ব-২০ বিভাগে ইস্টবেঙ্গলের সোনালী দাস রূপোর পদক পান। দুই প্রধানের এই সাফল্য প্রমাণ করে যে ফুটবল বা ক্রিকেটের বাইরেও অ্যাথলেটিক্সে ক্লাবগুলির নজর যথেষ্ট প্রশংসনীয়।

আরও পড়ুন: Bengal Govt Schools New Syllabus: পশ্চিমবঙ্গ তৈরি, শ্যামাপ্রসাদ থেকে বাংলাদেশ ইস্যু- নয়া সিলেবাসে কী কী থাকতে পারে?

রুদ্ধশ্বাস লড়াই মহিলা বিভাগে, চমক হুগলি ও উত্তরবঙ্গের

মহিলাদের সিনিয়র বিভাগে সোনার পদকের লড়াই ছিল দিনের অন্যতম সেরা ও রুদ্ধশ্বাস মুহূর্ত। মাত্র ০.০৩ মিটারের ব্যবধানে সোনা হাতছাড়া হয়। পায়োনিয়ার এস.এ.-র কোয়েল ঘোষ ২৮.৭৬ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়ে সিনিয়র উইমেন্স গোল্ড মেডেল নিজের নামে করেন। মাত্র তিন সেন্টিমিটারের জন্য পিছিয়ে পড়ে রূপোতেই সন্তুষ্ট থাকতে হয় শিলিগুড়ি এম.কে.পি.-র পারমিতা লোধকে (২৮.৭৩ মিটার)।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe