...
...
Next Story

VHP Durga Puja Non-Veg Food Rule: দুর্গাপুজোয় আমিষ খাওয়া বন্ধ কোথায়? জানাল বিশ্ব হিন্দু পরিষদ, ছাগবলি কি করা যাবে?

VHP Durga Puja Non-Veg Food Rule: দুর্গাপুজোয় আমিষ খাবার কি বন্ধ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে? সেই নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব হিন্দু পরিষদ? গত কয়েকদিন ধরে সেই বিষয়টি নিয়ে চর্চা চলছে। তা নিয়ে মুখ খুলল বিশ্ব হিন্দু পরিষদ।

Published on: Aug 29, 2026, 18:41:41 IST
Advertisement

VHP Durga Puja Non-Veg Food Rule: দুর্গাপুজোয় মুরগি, খাসি বা কোনও আমিষ খাবার খাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে? যে বাঙালিরা পুজোর সময় কবজি ডুবিয়ে খেতে অভ্যস্ত, তাঁদের স্রেফ নিরামিষ খাবারের উপরে নির্ভর করে থাকতে হবে? গত কয়েকদিন ধরে সেই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সেই আবহে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডলীর সদস্য নির্গুণানন্দ ব্রহ্মচারী দাবি করলেন, দুর্গাপুজোর সময় আমিষ খাওয়ার উপরে কোনওরকম বিধিনিষেধ জারি করা হয়নি। শুধু মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ খাবার না খাওয়ার বার্তা দেওয়া হয়েছে।

ছাগবলি কি দেওয়া যাবে?

মণ্ডপের ভিতরে আমিষ খাবার খাওয়া যাবে না, স্পষ্ট করল বিশ্ব হিন্দু পরিষদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
মণ্ডপের ভিতরে আমিষ খাবার খাওয়া যাবে না, স্পষ্ট করল বিশ্ব হিন্দু পরিষদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

তিনি বলেন, ‘প্রশ্নটাই করা হয়েছিল, মণ্ডপের মধ্যে আমিষ খাওয়া যাবে কিনা। আমি এখানে সেটাই উত্তর দিচ্ছি যে মণ্ডপের বাইরে কোনও নির্দিষ্ট খাবার জায়গায় যেখানে আপনারা খাওয়া-দাওয়া করবেন। যেখানে মায়ের পুজো হচ্ছে, সেই পুজো মণ্ডপের পবিত্রতা বজায় রাখার জন্য (এই আবেদন করা হয়েছে)। কেউ পরম্পরা অনুযায়ী, ছাগবলি করতে পারেন। কেউ ফলবলি দিতে পারেন। সেখানে বলি হবে কিনা, মা'কে আমিষ ভোগ দেওয়া হবে কিনা, তা নিয়ে কোনও প্রশ্ন করা হয়নি।'

আরও পড়ুন: Bengal Hybrid Ferries and Bailey Bridge: ভারতের যুদ্ধজাহাজ তৈরি করে, সেই সংস্থাই এবার ফেরি বানাবে বাংলার জন্য, হল চুক্তি

গর্ভগৃহে তো এঁটোকাঁটা ফেলা যায় না, সাফ বার্তা VHP-র

আরও পড়ুন: Bengal Industrial Projects Update: বাংলায় ১,৬০০ কোটি ঢালছে নেওয়াটিয়া, IT-র জন্য আরও জমি LTM-কে, আদানির নজরে কল্যাণী

'পুজোয় আমিষ খাবার ও মদ্যপান থেকে বিরত থাকা উচিত'

তারইমধ্যে দুর্গাপুজোর সময় নিরামিষ খাওয়ার পক্ষে সওয়াল করেছেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব হিন্দু পরিষদের দিল্লির ইন্দ্রপ্রস্থ প্রদেশ সভাপতি উপাসনা অরোরা দাবি করেছেন যে ভারতীয় সংস্কৃতিতে দুর্গাপূজার সময় বাড়িতে আমিষ খাবার খাওয়া ও মদ্যপান থেকে বিরত থাকার রীতি রয়েছে। সেই পরিস্থিতিতে বিশ্ব হিন্দু পরিষদ যে নির্দেশিকা জারি করেছে. তার সমর্থন জানান ওই নেত্রী।

আরও পড়ুন: Weather and Rain Forecast: ফের ব্যাট হাতে নিম্নচাপ! তেড়ে বৃষ্টির পূর্বাভাস বহু এলাকায়, রইল আবহাওয়ার খবর

যদিও পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর ক্ষেত্রে আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকার বিষয়ে কোনও নির্দেশিকা জারি করা হয়নি বলে স্পষ্ট করে দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডলীর সদস্য।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe