North Bengal Madhyamik Merit List: মাধ্যমিকের প্রথম দশে উত্তর দিনাজপুরের ১৪, উত্তরবঙ্গের কোন স্কুলের কে কে মেধাতালিকায়

এবার মেধাতালিকায় ১৩১ জন আছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী উত্তর দিনাজপুরের - ১৪। পরীক্ষায় প্রথমও হয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছেলে অভিরূপ ভদ্র।

Published on: May 08, 2026 11:50 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পর্ষদের তরফ থেকে জানানো হয়, এবার মেধাতালিকায় ১৩১ জন আছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী উত্তর দিনাজপুরের - ১৪। পরীক্ষায় প্রথমও হয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছেলে অভিরূপ ভদ্র। এছাড়া এবারের মেধাতালিকায় আলিপুরদুয়ারের ২, দক্ষিণ দিনাজপুরের ৩, কোচবিহারের ৭, মালদার ৫, জলপাইগুড়ির ১ জন আছেন। এদিকে এবারে পাশের হারের নিরিখে শীর্ষে আছে কালিম্পং (৯৫.১০ শতাংশ)। (আরও পড়ুন: নরেন্দ্রপুর বনাম পুরুলিয়া, মাধ্যমিক মেধাতালিকায় কোন রামকৃষ্ণ মিশন স্কুলের কতজন?)

মাধ্যমিকের প্রথম দশে উত্তর দিনাজপুরের - ১৪। পরীক্ষায় প্রথমও হয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছেলে অভিরূপ ভদ্র। (PTI)
মাধ্যমিকের প্রথম দশে উত্তর দিনাজপুরের - ১৪। পরীক্ষায় প্রথমও হয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছেলে অভিরূপ ভদ্র। (PTI)

মেধাতালিকায় উত্তরবঙ্গের পরীক্ষার্থীদের তালিকা:

প্রথম হয়েছেন অভিরূপ ভদ্র — সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয় — ৬৯৮

চতুর্থ হয়েছেন সৌদীপ দাস — সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয় — ৬৯৪

চতুর্থ হয়েছেন সোহম জোয়ারদার — রায়গঞ্জ করোনেশন হাই স্কুল — ৬৯৪

পঞ্চম হয়েছেন স্বরূপ কান্তা — জটেশ্বর হাই স্কুল — ৬৯৩

পঞ্চম হয়েছেন বেদাশ্রুতি সিনহা — ইসলামপুর গার্লস হাই স্কুল — ৬৯৩

পঞ্চম হয়েছেন সমন্বয় দেবনাথ — সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয় — ৬৯৩

পঞ্চম হয়েছেন আয়ুষ সাহা — বালুরঘাট হাই স্কুল — ৬৯৩

পঞ্চম হয়েছেন অনারণ্য সরকার — বালুরঘাট হাই স্কুল — ৬৯৩

ষষ্ঠ হয়েছেন রৌনক মিত্র — ঘোকসাডাঙ্গা প্রামাণিক হাই স্কুল — ৬৯২

ষষ্ঠ হয়েছেন দীপ্তরাগ নাথ — গোপালনগর এম এস এস হাই স্কুল — ৬৯২

ষষ্ঠ হয়েছেন সুচিস্মিতা পণ্ডিত — গোপালনগর এম এস এস হাই স্কুল — ৬৯২

ষষ্ঠ হয়েছেন দেবদ্রিতা সরকার — আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুল — ৬৯২

সপ্তম হয়েছেন স্নেহস্মিতা বর্মণ — দিনহাটা গার্লস হাই স্কুল — ৬৯১

সপ্তম হয়েছেন দিয়া পাল — রায়গঞ্জ গার্লস হাই স্কুল — ৬৯১

সপ্তম হয়েছেন মহাকাশ রায় — কালিয়াগঞ্জ সারলা সুন্দরী হাই স্কুল — ৬৯১

অষ্টম হয়েছেন সমন্বয় নস্কর — সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয় — ৬৯০

অষ্টম হয়েছেন চেতসী রায় — সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয় — ৬৯০

অষ্টম হয়েছেন শুভ্রদীপ মণ্ডল — গাজোল হাজি নাকু মহম্মদ হাই স্কুল — ৬৯০

অষ্টম হয়েছেন জিসান হোসেন — কুমারগঞ্জ হাই স্কুল — ৬৯০

নবম হয়েছেন সৃজা দেবনাথ — মাথাভাঙা গার্লস হাই স্কুল — ৬৮৯

নবম হয়েছেন সৌম্যদীপ রায় — সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয় — ৬৮৯

নবম হয়েছেন বিবেক সিংহ — সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয় — ৬৮৯

নবম হয়েছেন প্রণয় দাস — রায়গঞ্জ করোনেশন হাই স্কুল — ৬৮৯

নবম হয়েছেন এম. ডি. তৌসিফ আফরোজ — গাজোল হাজি নাকু মহম্মদ হাই স্কুল — ৬৮৯

নবম হয়েছেন সৌগত পাল — গোপালনগর এম এস এস হাই স্কুল — ৬৮৮

দশম হয়েছেন শ্রেয়সী সাহা — গোপালনগর এম এস এস হাই স্কুল — ৬৮৮

দশম হয়েছেন অর্চিস্মান মজুমদার — জলপাইগুড়ি জেলা স্কুল — ৬৮৮

দশম হয়েছেন তানভির সাকিব — সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয় — ৬৮৮

দশম হয়েছেন প্রাঞ্জল মণ্ডল — সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয় — ৬৮৮

দশম হয়েছেন মনীশ ঘোষ — নালাগোলা হাই স্কুল — ৬৮৮

দশম হয়েছেন এম. ডি. সাঈদ আলম — টার্গেট পয়েন্ট স্কুল (হাই স্কুল) — ৬৮৮

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More