উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে! ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে কয়েকটি জেলায়। শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে। দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন বৃষ্টি চলবে একাধিক জায়গায়। জেনে নিন আপনার জেলায় বৃষ্টি কবে কমবে এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট।
উত্তরবঙ্গের কোন জেলায় কবে বৃষ্টি হবে?

১) বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
২) বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই তিনটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে।
৩) শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে শিলাবৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হবে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই তিনটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।
{{/usCountry}}দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই তিনটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।
{{/usCountry}}৪) শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝড়ের জন্য। ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝড় বইবে। আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
৫) রবিবার উত্তরবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৬) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।