...
...
Next Story

WB school shines in ISC-ICSE Result: ISC-তে দেশে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ICSE-তে তৃতীয় ২ জন- ঝড় তুলল পানিহাটির স্কুল

WB school shines in ISC-ICSE Result: আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হলেন পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের অনুষ্কা ঘোষ। ওই স্কুলের পড়ুয়ারাই আইএসসি পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন। আবার আইসিএসই পরীক্ষায় দেশের মধ্যে দু'জন তৃতীয় স্থান অর্জন করেছে।

Published on: Apr 30, 2026, 15:04:44 IST
Advertisement

WB school shines in ISC-ICSE Result: আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং আইসিএসই পরীক্ষায় দেশের মধ্যে তৃতীয় স্থান - এবার কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনসের (CISCE) বোর্ড পরীক্ষায় বাজিমাত করল পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের পড়ুয়ারা। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা তথা ISC-তে দেশের মধ্যে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন স্কুলের ছাত্রী অনুষ্কা ঘোষ। পানিহাটির বাসিন্দা অনুষ্কা ৪০০-র মধ্যে ৪০০ পেয়েছেন। সার্বিকভাবে বোর্ডের তরফে মেধাতালিকা প্রকাশ করা না হলেও অনুষ্কা যে দেশের মধ্যে প্রথম হয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ISC ও ICSE-তে ঝড় তুলল পানিহাটির স্কুল

আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হলেন পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের অনুষ্কা ঘোষ। (বাঁ-দিকের ছবিটি সংগৃহীত ও ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হলেন পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের অনুষ্কা ঘোষ। (বাঁ-দিকের ছবিটি সংগৃহীত ও ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আর অনুষ্কার সেই দুর্দান্ত সাফল্যের মধ্যেই পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের অন্যান্য পড়ুয়ারাও বাজিমাত করেছেন। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীও হলেন পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের পড়ুয়ার। শুধু তাই নয়, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষায় দেশে প্রথম তিনজনের মধ্যে কমপক্ষে দু'জন পড়ুয়া হল পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের শিক্ষার্থী।

আরও পড়ুন: Kolkata girl shines in Math Olympiad: অঙ্কের অলিম্পিয়াডে ইতিহাস ভারতের, দলে কলকাতার ১৬ বছরের শ্রীময়ীও, গর্ববোধ মোদীর

উচ্ছ্বাসে ভাসছে স্কুল কর্তৃপক্ষ

সেই সাফল্যের পরে একটি বিবৃতিতে পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের প্রিন্সিপাল লিপিকা ঘোষ বলেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন আবারও গর্ব করার মতো একটি মুহূর্ত উপহার দিয়েছে।আমাদের ISC পরীক্ষার্থীরা সর্বভারতীয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান এবং ICSE-তে দু’জন তৃতীয় স্থান অর্জন করে আমাদের সকলকে অপরিসীম আনন্দে ভরিয়ে দিয়েছে। এই ঐতিহাসিক সাফল্য ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা এবং আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার ফসল। আপনাদের শুভকামনার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।'

এমনিতে আজ আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস। বোর্ডের তরফে জানানো হয়েছে, ISC পরীক্ষায় পাশের হার হল ৯৯.১৩ শতাংশ। ৯৯.৪৮ শতাংশ ছাত্রীরা উত্তীর্ণ হয়েছেন। আর ছাত্রদের পাশের হার ঠেকেছে ৯৮.৮১ শতাংশ।

আরও পড়ুন: NEET UG 2026 Exam Guidelines: NEET পরীক্ষার দিন এই ছোটো ভুলগুলিও মারাত্মক হবে! ড্রেসকোড-সহ NTA-র সব নিয়ম জানুন

আবার দশম শ্রেণির ICSE পরীক্ষায় পাশের হার ঠেকেছে ৯৯.১৮ শতাংশ। এখানেও ছাত্রীরা হারিয়ে দিয়েছে ছাত্রদের। ছাত্রীদের পাশের হার হল ৯৯.৪৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশে ঠেকেছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe