PoK Protest Latest Update: PoK not disputed, Pakistan occupied illegally, says a leader in viral video

PoK Protest Latest Update: কাশ্মীরকে বেআইনিভাবে দখল করে রেখেছে পাকিস্তান - পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে উঠল স্লোগান। যা শুনে তুমুল হাততালি দিতে দেখা যায় জনগণকে। ইতিমধ্যে মার্চ হয়েছে নিয়ন্ত্রণরেখার দিকেও। 

Published on: Jul 15, 2026, 21:37:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

PoK Protest Latest Update: পাকিস্তান-অধিকৃত কাশ্মীর মোটেও 'আজাদ' নয়। পাকিস্তান-অধিকৃত কাশ্মীর মোটেও 'বিতর্কিত' অঞ্চল নয়। বরং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরকে বেআইনিভাবে দখল করে রেখেছে ইসলামাবাদ। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে এক নেতা বলছেন যে 'এটি কোনও বিতর্কিত ভূখণ্ড নয়... এটি একটি অধিকৃত ভূখণ্ড... এটি দখল করে রাখা হয়েছে।' যা শুনে তুমুল হাততালি দিতে দেখা যায় জনগণকে। আর যে ব্যক্তি ওই ভাষণ দিচ্ছিলেন, তিনি আন্দোলনকারী এক নেতা বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

'ভয়াবহ অত্যাচার চালানো হয় PoK-তে'

আর সেই মন্তব্য এমন একটা সময় করা হয়েছে, যখন প্রায় দেড় মাস ধরে জ্বলছে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর। আন্দোলনকারীরা জানিয়েছেন, পাকিস্তান সরকার এবং পাকিস্তানি সেনা তাঁদের উপরে ভয়াবহ অত্যাচার চালাচ্ছেন। ন্যূনতম মৌলিক অধিকারও দেওয়া হয় না। আর নিজেদের অধিকার চেয়ে রাস্তা নামলেই ভয়াবহ অত্যাচার করা হয়। কয়েক ঘণ্টা আগেই বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে পাকিস্তানি বাহিনী ছয়জন সাধারণ নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: Mamata on heart attack claim: 'বিজেপি আমায় বলেছিল যে হার্ট-অ্যাটাক হয়ে মারা যাক', বিস্ফোরক দাবি মমতার

চলতি মাসের শুরুর দিকেই হাজার-হাজার সাধারণ মানুষ নিয়ন্ত্রণরেখার কাছে জমায়েত হন। তাঁরা বলতে থাকেন যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর আসলে পাকিস্তানের অংশ নয়। গত তিন সপ্তাহ ধরে খাবার এবং ওষুধের সরবরাহও বন্ধ দিয়েছে ইসলামাবাদ। তার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই রেশ ধরে আন্দোলনকারীদের এক নেতা বিক্ষোভকারীদের প্রশ্ন করেন যে তাঁরা নিয়ন্ত্রণরেখার দিকে মিছিল করে যাবেন কিনা। তাতে সমস্বরে সায় দেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: Kolkata Girl becomes Global Topper: 'বিশ্বসেরা' হলেন কলকাতার ছাত্রী, সুযোগ লন্ডনের কলেজে, ‘টপার’ হয়েছেন আরও ২ পড়ুয়া

PoK নিয়ে পাকিস্তানের মুখোশ খুলল ভারত

তারইমধ্যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে যে বিক্ষোভ চলছে, তা পাকিস্তানের অবৈধভাবে এবং জোর করে দখল করে রাখা অঞ্চলে দীর্ঘদিনের শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ পরিণতি।’

আরও পড়ুন: MEA on Hasina Going to B'desh: বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? ভারতের অবস্থান স্পষ্ট, প্রত্যর্পণ নিয়ে কী বলল বিদেশ মন্ত্রক

'বিশ্ব মানচিত্র থেকে উধাও হয়ে যেতে পারে পাকিস্তান'

আবার গত মাসে হিমাচল প্রদেশের রাজ্যপাল কাবিন্দর গুপ্তা দাবি করেছেন, ১৯৭১ সালের আগে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, বর্তমানে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সেরকম অবস্থা হয়েছে। বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তান গায়েব হতে পারে বলেও জানান তিনি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More