Rain Forecast Update on 13th May: গরম কিছুটা বাড়লেও আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। তবে আজ তাপমাত্রা নতুন করে অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। বরং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রির আশপাশে।
দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝোড়ো হাওয়া বইবে আজ

তারইমধ্যে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অল্পবিস্তর বৃষ্টি হবে। অধিকাংশ জেলায় একেবারে হাতেগোনা অংশে বৃষ্টি হতে পারে। বাকি অংশ শুষ্ক থাকবে।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ওই পাঁচটি জেলার একটি বা দুটি অংশে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ও উঠবে। সেজন্য পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ভাসবে উত্তরবঙ্গ, জারি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
{{/usCountry}}ভাসবে উত্তরবঙ্গ, জারি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
{{/usCountry}}উত্তরবঙ্গে অবশ্য সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে আজ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেইসঙ্গে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে। জলপাইগুড়ির একটি বা দুটি অংশে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
আরও পড়ুন: RG Kar Case: 'দেশের মানুষ তাকিয়ে...,' আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা, কেন?
সেইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।