Rain Forecast in Kolkata till 1st May: বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ৫০ কিমিতে ঝড় কলকাতায়, সকালে ৬ জেলায় সতর্কতা
Rain Forecast in Kolkata till 1st May: বিকেল-সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতায়। ঘণ্টায় ৫০ কিলোমিটারে ঝোড়ো হাওয়া বইতে পারে। সকাল-সকাল ছ'টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
Rain Forecast in Kolkata till 1st May: আজ বিকেল-সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল-সন্ধ্যার দিকে মূলত মেঘলা থাকবে আকাশ। এমনকী বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে বিকেল-সন্ধ্যা নাগাদ। সেইসঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে কলকাতার একটি বা দুটি অংশে। তারইমধ্যে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আবার রাতের তাপমাত্রা (সর্বনিম্ন তাপমাত্রা) মোটামুটি ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।

কলকাতায় কবে কেমন ঝড়-বৃষ্টির দাপট থাকবে?
১) আগামী শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টির জন্য কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২) সোমবার এবং মঙ্গলবার কলকাতার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। আর মঙ্গলবার ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠতে পারে।
৩) বুধবার (ভোটের দিন) কলকাতার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেদিন ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
৪) আবার বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। সেদিন কলকাতার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
৫) শুক্রবার (১ মে) কলকাতায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।
সকাল-সকাল রাজ্যের ৬ জেলায় জারি সতর্কতা
তারইমধ্যে আজ সকলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ সকাল ৭ টা ৫৫ মিনিট থেকে পরবর্তী দু'তিন ঘণ্টায় কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর ২৪ পরগনার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে দমকা বাতাস বইবে ওই জেলাগুলিতে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


