Weather-Rain Forecast till 22nd April: টানা ২ দিন ঝড়-বৃষ্টি, জারি সতর্কতা, কবে থেকে ভ্যাপসা গরম জ্বালাবে দক্ষিণবঙ্গকে?

Weather-Rain Forecast till 22nd April: টানা দু'দিন ঝড়-বৃষ্টি হবে। জারি করা হল সতর্কতাও। তবে সেই সুখ বেশিদিন স্থায়ী হবে না। কবে থেকে ভ্যাপসা গরম জ্বালাবে দক্ষিণবঙ্গকে? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

Published on: Apr 16, 2026 2:21 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Weather-Rain Forecast till 22nd April: কিছুটা ‘সুখ’ মিলবে দু'দিন। তারপর বৈশাখের দাবদাহ পুরনো ফর্মে ফিরবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড় হবে। তারপর হাতেগোনা কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। আর সপ্তাহের শেষের দিক এবং নয়া সপ্তাহের গোড়ার দিকে ফের ভ্যাপসা গরম শুরু হবে। সেজন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আর আজ ঝোড়ো হাওয়ার কারণে কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

টানা দু'দিন ঝড়-বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
টানা দু'দিন ঝড়-বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

দক্ষিণবঙ্গে কবে কবে ঝড়-বৃষ্টি হবে?

১) আজ দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি ন'টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আরও পড়ুন: Voyage to Mars: এবার মঙ্গলগ্রহে পাড়ি দেবে কলকাতা-বাসী! ‘ভয়েজ টু মার্স’-এ যা হচ্ছে, এক কথায় অবিশ্বাস্য

২) শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।

৪) রবিবার মুর্শিদাবাদ এবং বীরভূমের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

আরও পড়ুন: Amit Shah on Muslim Reservation: ‘ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ দেবে না মোদী সরকার’, হুংকার শাহের, ‘চাইলে…’

দক্ষিণবঙ্গে গরমের জন্য কবে হলুদ সতর্কতা জারি করা হল?

১) রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত গরম থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: South Point School in CBSE 10th Result: CBSE দশমে ৯৯.৬% নম্বর পেল সাউথ পয়েন্টের ৩ পড়ুয়া, ৪৯০ নম্বর ছুঁল ১৮৮, টপার কারা?

২) সোমবার, মঙ্গলবার এবং বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ সেখানে ভ্যাপসা গরম থাকবে। ওই তিনদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More