...
...
Next Story

Rain Forecast till 7th May: ভোটগণনার দিন বৃষ্টির সঙ্গে ৬০ কিমিতে ঝড় উঠবে ১৫ জেলায়, কবে থেকে ফের কমে যাবে?

Rain Forecast till 7th May: আগামী কয়েকদিন একাধিক জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি চলবে। শনিবার এবং রবিবার বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হবে। সোমবার দাপট বাড়বে ঝড়-বৃষ্টির। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

Published on: May 1, 2026, 16:38:49 IST
Advertisement

ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। এমনকী সোমবার (যেদিন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা) দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার আগেও কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। একাধিক জেলায় ঝড়ের বেগ ছুঁতে ফেলতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমির গণ্ডি।

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

শনিবার সব জেলায় ঝড়-বৃষ্টি, কোথায় বেশি?

ঝড়ের জন্য শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। ওই জেলাগুলির অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: ISC Topper on Lefist Politics: ‘আমি বামপন্থী’, বললেন ISC-তে প্রথম হওয়া বাংলার মেয়ে, পরে যোগ দিতে চান রাজনীতিতে

তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির (কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠবে। ওই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Cancelled Trains in Howrah-Sealdah: ৪৯ লোকাল ট্রেন বাতিল হাওড়া-শিয়ালদায়, চলবে না ২ মেমুও, কোনগুলি? রইল পুরো তালিকা

তাছাড়া কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ভোটগণনার দিন ঝড়-বৃষ্টির তাণ্ডব

সোমবার (ভোটগণনার দিন) দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে প্রতিটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য সব জেলায় সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবারও চলবে সেই ধারা

মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

আরও পড়ুন: WB performance in ISC 2026 Result: মুখস্থবিদ্যা নয়, জ্ঞানের যাচাই করতেই ISC-তে বাজিমাত বাংলার, ‘প্রথম’ হলেন ৭ জন

কবে থেকে বৃষ্টি কমবে?

বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe