...
...
Next Story

Rain Forecast in South Bengal Update: ২ দিন ‘শান্ত’, পরের ৩ দিন ঝড়-বৃষ্টি জেলায়-জেলায়, দক্ষিণবঙ্গে পারদ নেবে ইউ-টার্ন

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল! দু'দিন শান্ত থাকার পর জেলায়-জেলায় শুরু হবে ঝড়-বৃষ্টি। কয়েকদিন পর থেকে নামবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট ও বৃষ্টির পূর্বাভাস জানতে পড়ুন বিস্তারিত।

Published on: Mar 24, 2026, 16:37:39 IST
Advertisement

বুধবার ও বৃহস্পতিবার কিছুটা 'শান্ত' থাকবে ঝড়-বৃষ্টি। আর তার জেরে চড়বে পারদ। কিন্তু বৃষ্টি নামলেই নিম্নমুখী হবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার সেরকম বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। তবে শুক্রবার থেকে পালটাবে আবহাওয়ার মতিগতি। ঝড়-বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায়। পরপর তিনদিন সেরকম থাকবে আবহাওয়া। সোমবার থেকে আবারও ‘শান্ত’ হয়ে যাবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী চারদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপর আবার দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাবে সর্বোচ্চ তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে কবে কবে ঝড়-বৃষ্টি হবে?

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)
শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)

১) বুধবার এবং বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি ১১টি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।

২) শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেদিন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় বইবে। ওই চারটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে।

আরও পড়ুন: 'সামনা-সামনি খেলুন...,' বিতর্কিত চিঠি ঘিরে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর, সরব অভিষেকও

আবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

আরও পড়ুন: IPAC Case in SC: 'আদালত ধরেই নিচ্ছে মুখ্যমন্ত্রী অপরাধ করেছেন?', আইপ্যাক মামলায় বলল রাজ্য সরকার

৪) রবিবারও ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ঝড়ের বেগ কিছুটা কম থাকবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। আর বৃষ্টির দাপটও কিছুটা কমবে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

আরও পড়ুন: SC on Chingrighata Metro Work: ‘উন্নয়ন আটকানোর জেদ…’, চিংড়িঘাটা মেট্রো মামলায় মমতা সরকারকে তুলোধোনা সুপ্রিম কোর্টের

৫) সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe