...
...
Next Story

Monsoon Rain Forecast till 4th July: বৃষ্টি বাড়বে ২ দিন পর থেকেই, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

Monsoon Rain Forecast till 4th July: দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে দু'দিন পর থেকেই। নয়া সপ্তাহের শেষদিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। ঝড়ও উঠবে বিভিন্ন জেলায়। কোন কোন জেলায় ভারী বর্ষণ হবে?

Published on: Jun 28, 2026, 16:35:08 IST
Advertisement

Monsoon Rain Forecast till 4th July: বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার এবং মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি হবে। তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষত সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। যে তালিকায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলা আছে। শুক্রবারও দক্ষিণবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বর্ষা এসে গেলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল আছে। তবে ভারী বৃষ্টি হবে নয়া সপ্তাহে। (ছবি সৌজন্যে পিটিআই)
বর্ষা এসে গেলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল আছে। তবে ভারী বৃষ্টি হবে নয়া সপ্তাহে। (ছবি সৌজন্যে পিটিআই)

১) সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

মঙ্গলবার কোন কোন জেলায় বেশি ঝড় হবে?

২) কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

৩) দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

১) বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়া বইবে। সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। সেজন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Bharat Taxi in Kolkata: 'ভারত ট্যাক্সি' আসছে কলকাতায়, ঘোষণা শাহের, কমবে ভাড়া, লাভ হবে যাত্রী ও চালকদের

বৃহস্পতিবার কোন কোন জেলায় ঝড়ের দাপট বেশি?

১) বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

৩) প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার কোন জেলার আবহাওয়া কেমন থাকবে?

১) শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

৩) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে।

৪) ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৫) দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হবে।

আরও পড়ুন: Haldia designated immigration checkpoint: হলদিয়াকে বড় ‘উপহার’ দিল মোদী সরকার, যুক্ত করা হল বিশেষ তালিকায়! কী লাভ হবে?

শনিবার কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

১) শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) সেইসঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe