Heavy Rain in Cyclone Akvan Effect: কাল আরও বৃষ্টি বাড়বে বাংলায়! ভালোই ভেজাবে ঘূর্ণিঝড় অ্যাকভান, কবে থেকে কমবে?
Heavy Rain in Cyclone Akvan Effect: ঘূর্ণিঝড় অ্যাকভানের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি হচ্ছে। কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে একাধিক জেলায়। আগামিকাল বৃষ্টি বাড়বে।
Heavy Rain in Cyclone Akvan Effect: পশ্চিমবঙ্গে আছড়ে পড়ছে না। কিন্তু ঘূর্ণিঝড় অ্যাকভান ভালোই ভেজাবে দক্ষিণবঙ্গকে। আজ যেমন বৃষ্টি হচ্ছে, আগামিকাল তা আরও বাড়বে। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শুক্রবার দুপুরের মধ্যে দিয়ে ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে উপকূল পার করবে ঘূর্ণিঝড়। সেইসময় ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার মতো থাকবে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ১১০ কিমিতে পৌঁছে যেতে পারে। আর সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?
১) দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২) হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
শুক্রবার কোন কোন জেলায় সতর্কতা জারি?
১) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২) হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি চারটি জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে
১) শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি ১৪টি জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
২) রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে।
৩) মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২৫ নভেম্বরও শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
আরও পড়ুন: PM Modi on Savings: 'খাও, পিও, মৌজ করো' সংস্কৃতি নয় ভারতের, টাকা সঞ্চয়ের উপরে জোর দিন, পরামর্শ মোদীর
কোন কোন কত গতিবেগে ঝড় বইবে?
১) তারইমধ্যে ঝড়ের জন্য আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। বাকি ১৩টি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় বইবে।
২) শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


