রাত ও ভোরের দিকে বৃষ্টিতে একধাক্কায় কলকাতার তাপমাত্রা কমল ৬.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৯.২ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। শুধু তাই নয়, শুক্রবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে ঝোড়ো হাওয়া, রাত ও ভোরের দিকে বৃষ্টিতে একধাক্কায় কলকাতার পারদ ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। এমনকী যাঁরা কিছুটা শীতকাতুরে, তাঁদের ভোরের দিকে গায়ে হালকা চাদরও দিতে হয়েছে।
কলকাতায় আজ ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আর যে ঝড়-বৃষ্টির জন্য কলকাতায় এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, তা আজও চলতে পারে।আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬ টা ৩০ মিনিট থেকে শনিবার সকাল ৬ টা ৩০ মিনিট) ১৪.৮ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বইবে ঝোড়ো হাওয়া। আজও ঝড়ের বেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটারের মতো থাকতে পারে। সেজন্য জারি করা হয়েছে কমলা সতর্কতাও।
তবে শুধু কলকাতা নয়, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে উঠবে ঝড়।
আরও পড়ুন: প্রতিপক্ষ লাভলি! ভোটের মুখে বিরাট চমক রাজন্যার, কোন দলের হয়ে দাঁড়াচ্ছেন জানেন?
৮০ কিমি বেগে ঝড় উঠবে কোন কোন জেলায়?
{{/usCountry}}আরও পড়ুন: প্রতিপক্ষ লাভলি! ভোটের মুখে বিরাট চমক রাজন্যার, কোন দলের হয়ে দাঁড়াচ্ছেন জানেন?
৮০ কিমি বেগে ঝড় উঠবে কোন কোন জেলায়?
{{/usCountry}}ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে কয়েকটি জেলায় ঝড়ের দাপট বেশি থাকবে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ তো ঘণ্টায় ৮০ কিমির গণ্ডিও ছুঁয়ে ফেলতে পারে। তাছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমির মতো।
আরও পড়ুন: মেসেজ পেলেও অ্যাকাউন্টে ঢোকেনি 'যুবসাথী'র টাকা? কেন পেমেন্ট ফেল হচ্ছে? কারণ কী?
কোন কোন জেলায় শিলাবৃষ্টি হবে?
সেখানেই শেষ হয়, আজ দক্ষিণবঙ্গের ছ'টি জেলায় শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে শিলাবৃষ্টি হতে পারে আজ। ওই জেলাগুলিতে শিলাবৃষ্টির জন্যও জারি করা হয়েছে কমলা সতর্কতা।