সোমবার পশ্চিমবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কয়েকটি জেলার বেশি অংশে বৃষ্টি হবে। কয়েকটি জেলায় তুলনামূলক কম জায়গায় হবে বৃষ্টি। তারইমধ্যে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ১৫টি জেলায়। তবে সেখানেই থামছে না। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কবে কবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে?

১) সোমবার কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
২) মঙ্গলবার কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি অংশে।
৩) বুধবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার (পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি ১০টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
৪) বৃহস্পতিবার থেকে বৃষ্টি থেমে যাবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
{{/usCountry}}উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
{{/usCountry}}১) সোমবার উত্তরবঙ্গের পাঁচটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
২) মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
৩) দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
৪) বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আর শুক্রবার উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
৫) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
কোন কোন জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে?
১) সোমবার উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
২) মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) বুধবার জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। সেই জেলার পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
৪) সোমবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া উঠবে।
৫) মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।