Rakhi Purnima 2026 Special Workshop: 'থ্রেডস অব বিলংগিং'- রাখিপূর্ণিমা উদযাপন করল কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত। রাজ্যের তরফে এবার সরকারিভাবে পালন রাখিপূর্ণিমা পালন করা হয়েছে। রাজ্যের প্রায় ৪,০০০ জায়গায় সেই আয়োজন করা হয়। তারইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের তরফেও রাখিবন্ধন উৎসব পালন করা হয়েছে। তারইমধ্যে 'স্পেশাল চাইল্ড'-দের নিয়ে রাখি তৈরির ওয়ার্কশপের আয়োজন করল ইন্ডিয়া অটিজম সেন্টার। সেখানে অটিজিমের শিকার খুদে-সহ ‘স্পেশাল চাইল্ড’, তাদের পরিবারের সদস্যরা এক ছাদের তলায় এসে নিজেদের হাতে তৈরি করল ভালোবাসার সুতো। আর্ট থেরাপিস্ট রাজশ্রী মুখোপাধ্যায় এবং ইন্ডিয়া অটিজম সেন্টারের রেসিডেন্ট আর্টিস্ট অনামিত্র চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে সেই কর্মশালার আয়োজন করা হয়।
'নিজেদের প্রতিভা প্রকাশ করতে পেরেছে'

আর সেই কর্মশালার বিষয়ে রেসিডেন্ট আর্টিস্ট অনামিত্র বলেন, ‘এখানে সবাই নিজস্ব ঢঙে নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে পেরেছে। রাখি বানানো হয়তো একটি খুব সাধারণ ও পরিচিত কাজ। কিন্তু এই কাজের মধ্যে দিয়েই আমরা আমাদের জীবনের প্রিয় মানুষদের নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ পাই।’
'নিখুঁত ডিজাইনের রাখি তৈরি করা উদ্দেশ্য ছিল না'
একইসুরে আর্ট থেরাপিস্ট রাজশ্রী জানান, শিল্পই মানুষের মধ্যে যোগাযোগের সেতু তৈরি করতে পারে। তাঁর কথায়, ‘আমাদের মূল উদ্দেশ্য নিখুঁত ডিজাইনের রাখি তৈরি করা ছিল না। উদ্দেশ্য ছিল পুরো প্রক্রিয়াকে উপভোগ করা এবং নিজের ভিতরের আবেগ প্রকাশ করা। নিউরোডাইভার্স অংশগ্রহণকারীদের এমনভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখে সত্যিই খুব আনন্দ হচ্ছে।’
রাখিপূর্ণিমার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী
{{/usCountry}}রাখিপূর্ণিমার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী
{{/usCountry}}তারইমধ্যে আজ সকাল-সকাল রাখিপূর্ণিমার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ভাইবোনের বিশ্বাস, ভালোবাসা ও স্নেহের বন্ধন রাখিবন্ধন। আজ পুলিশে কর্মরত বোনেরা হাতে রাখি বাঁধলেন। তাঁদের প্রত্যেককে রাখিপূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। করুণাময় ঈশ্বরের কাছে প্রত্যেকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল প্রার্থনা করি।’
আরও পড়ুন: RG Kar case: আরজি কর মামলায় নয়া মোড়! সিবিআইয়ের নতুন তদন্ত শেষ করতে ৩ সপ্তাহের কড়া সময়সীমা হাইকোর্টের
সেইসঙ্গে তিনি বলেন, ‘শুভ রাখি বন্ধন এক টুকরো সুতোয় বাঁধা থাকুক ভাই-বোনের ভালোবাসা, বিশ্বাস আর স্নেহের অটুট বন্ধন। ভাই-বোনের সম্পর্ক আরও মধুর ও চিরস্থায়ী হোক, আনন্দ আর আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক। সকলকে জানাই রাখী পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’