Suvendu on Bangladesh Violence: বাংলাদেশে অশান্তির ঘটনার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সোমবারই বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে কথা বলবেন। প্রোটোকল মেনে সরাসরি কোনও মন্তব্য করছেন না। যা বলার, তা ভারতীয় বিদেশ মন্ত্রকের মাধ্যমে বলবেন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সংশোধনী নাগরিকত্ব আইনের (সিএএ) মাধ্যমে নাগরিকত্ব প্রদানের যে সময়সীমা আছে, তা বাড়ানোর আর্জি জানাবেন কিনা, তা ভেবেচিন্তে দেখবেন।
‘এর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গে হচ্ছে’, দাবি মুখ্যমন্ত্রীর

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, '(বাংলাদেশে যা ঘটছে, তা) অত্যন্ত বেদনাদায়ক। প্রতিবেশী রাষ্ট্র, আমি প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি এই ঘটনায় খুব উদ্বিগ্ন। এর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গে হচ্ছে। আমি কালকেই জয়শংকরজি'কে জানাব। প্রোটোকল আছে।'
'জয়শংকরজি'র সঙ্গে যোগাযোগ করব', জানালেন মুখ্যমন্ত্রী
বিষয়টি আরও ব্যাখ্যা করে তিনি বলেছেন, 'কোনও বৈদেশিক বিষয়ে কোনও প্রদেশের সরকার সরাসরি হস্তক্ষেপ বা মন্তব্য করতে পারে না। আমায় বিদেশ মন্ত্রকের মাধ্যমে করতে হবে। আমি আগামিকাল অফিস খুললেই জয়শংকরজি'র সঙ্গে যোগাযোগ করব। দরকার হলে মেল করব। বলব, এখানে রিঅ্যাকশন হচ্ছে। কারণ এখানে অনেকের আত্মীয়-স্বজন থাকেন। তাঁরা খুব বিচলিত।'
বাংলাদেশে চরমে অশান্তি, হিন্দুদের বাড়িতে আগুন
{{/usCountry}}বাংলাদেশে চরমে অশান্তি, হিন্দুদের বাড়িতে আগুন
{{/usCountry}}এমনিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের আবহে আওয়ামি লিগকে ঘিরে রাজনৈতিক সংঘাত বেড়েছে বাংলাদেশে। বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, হামলা এবং রাজনৈতিক কর্মীদের মৃত্যুর খবর সামনে এসেছে। আওয়ামি লিগের তরফে দাবি করা হয়েছে, হাসিনার দলে নেতা-কর্মীদের নিশানা করা হচ্ছে। অন্যদিকে তারেক রহমানের সরকার দলটির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে। হাসিনার প্রত্যাবর্তনের দাবিকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
হিংসা পুড়েছে হিন্দুদের বাড়িও। নড়াইল জেলায় প্রায় ২০০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আওয়ামি লিগের ছাত্র সংগঠনের দাবি, এই হামলার পিছনে বিএনপি এবং জামাতে ইসলামির সমর্থকরা আছে। একের পর এক বাড়িতে আগুন লাগানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। সবমিলিয়ে বাংলাদেশে রাজনৈতিক সংঘাতের আঁচ এবার সাধারণ মানুষের ঘরবাড়িতেও পৌঁছে গিয়েছে। বিশেষ করে হিন্দু পরিবারগুলির বাড়িতে হামলার অভিযোগ নতুন করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
ABOUT THE AUTHOR
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।