...
...
Next Story

Sayani Ghosh on Property Row: সায়নীর সঙ্গে অভিষেকের ফ্ল্যাটের যৌথ মালিকানা বিতর্কে মুখ খুললেন তৃণমূল সাংসদ

চলতি মাসেই রাজ্য পালাবদল হয়েছে। আর তারপর থেকেই ঘটনার ঘনঘটা রাজ্য-রাজনীতি জুড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্ল্যাটের যৌথ মালিক হিসেবে নাকি নাম রয়েছে সায়নী ঘোষের।

Published on: May 20, 2026, 13:11:12 IST
Advertisement

চলতি মাসেই রাজ্য পালাবদল হয়েছে। আর তারপর থেকেই ঘটনার ঘনঘটা রাজ্য-রাজনীতি জুড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্ল্যাটের যৌথ মালিক হিসেবে নাকি নাম রয়েছে সায়নী ঘোষের। এই মুহূর্তে রাজ্যে চর্চায় এটি। এই বিষয়টি সামনে আসার পর থেকেই অভিনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ নানা কটাক্ষের মুখোমুখি হন। তবে নায়িকার দাবি এই ঘটনায় যে সায়নীর নাম উঠে এসেছে আর তিনি এক ব্যক্তি নন। এই প্রসঙ্গে বুধবার সমাজমাধ্যমে তিনি একটি বিবৃতিও দেন।

সায়নীর সঙ্গে অভিষেকের ফ্ল্যাটের যৌথ মালিকানা বিতর্কে মুখ খুললেন নায়িকা!
সায়নীর সঙ্গে অভিষেকের ফ্ল্যাটের যৌথ মালিকানা বিতর্কে মুখ খুললেন নায়িকা!

তিনি নিজের অফিশিয়াল পেজ থেকে পোস্ট করে লেখেন, 'কয়েকটি ফরোয়ার্ড করা মেসেজ পেলাম যেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের ১৯ডি সেভেন ট্যাঙ্কস রোড, কলকাতা ৭০০০৩০ ঠিকানায় যৌথ সম্পত্তির উল্লেখ করা আছে। কোনও মোবাইল নম্বর ছাড়াই এবং প্রেমিসেসের বানানও ভুল। আমি জানি না এই সায়নী ঘোষ কে? তবে এটা নিশ্চিত, যে সায়নী ঘোষ একটি সাধারন পরিশীলিত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে, যে কোনো রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে আজ পর্যন্ত কোনো রকম সম্পত্তির অধিকারী হয়নি, সে নয়।'

আরও পড়ুন: মুম্বইয়ের কারজাতে জমি বিক্রি করেছেন সোনু নিগম! গায়ক কত লাখ টাকা পেলেন জানেন?

এরপর নায়িকা তাঁর সম্পত্তি সম্পর্কেও নানা কথা বলেন, ‘আমি আমার কেন্দ্রের সমস্ত ভোটারদের এবং রাজ্যর সকল মানুষকে বলতে চাই, লোকসভা নির্বাচনের সময় আমার ঘোষিত এফিডেভিটে আমার আর্থিক অবস্থানের ওপর সম্পূর্ণ আস্থা রাখার জন্য। আপনারা অনায়াসেই সেই রেকর্ড দেখে নিতে পারেন।’

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন? কী হয়েছিল অভিনেতার? প্রকাশ্যে আসল ঘটনা

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্ল্যাটের যৌথ মালিক হিসেবে নাকি নাম রয়েছে সায়নী ঘোষের। খবরের চ্যানেল জি ২৪ ঘণ্টার রিপোর্টে দাবি করা হয়েছে, কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ১৯ডি সেভেন ট্যাঙ্ক রোড-এর একটি ফ্ল্যাটের যৌথ মালিকানা রয়েছে অভিষেক এবং সায়নী ঘোষের।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe