Sankrail Industrial Project: পশ্চিমবঙ্গে পালাবদলের পরে যেন নবজাগরণ হল হাওড়ার সাঁকরাইলের। আমূলের কারখানা, ই-স্কুটার কারখানার পরে সাঁকরাইলে এবার ‘লজিস্টিক অ্যান্ড ওয়্যার হাউজিং পার্ক’ চালু করতে চলেছে অ্যাডভেন্টজ গ্রুপ। সূত্রের খবর, ওই পার্কের জন্য ১,২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সেইসঙ্গে আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে ওয়াগন ট্যাঙ্কার প্রকল্পের জন্য। চেক প্রজাতন্ত্রের একটি সংস্থার (সংশ্লিষ্ট ক্ষেত্রে ইউরোপের তৃতীয় বৃহত্তম সংস্থা) সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে অ্যাডভেন্টজ গ্রুপ। অর্থাৎ মোট ১,৭০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে ওই সংস্থা।
১,৭০০ কোটি টাকা লগ্নির পরে নজর আরও অন্যদিকে

অ্যাডভেন্টজ গ্রুপ সূত্রে খবর, সাঁকরাইলে তাদের হাতেই ১০০ একরের মতো জমি আছে। সেখানেই ‘লজিস্টিক অ্যান্ড ওয়্যার হাউজিং পার্ক’ গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। আবার বিশেষ ওয়্যাগন ট্যাঙ্কার (তরল বা গ্যাস বহনকারী ট্যাঙ্কার) তৈরির জন্য একটি কারখানা গড়ে তোলা হবে। সেজন্য বরাদ্দ করা হচ্ছে ৫০০ কোটি টাকা। তাছাড়াও কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আবাসন প্রকল্প ও শপিং মল প্রকল্পে বিনিয়োগের বিষয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে অ্যাডভেন্টজ গ্রুপ সূত্রের খবর।
‘পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন মাইলফলক’
আর প্রাথমিকভাবে ১,৭০০ কোটি টাকার মেগা লগ্নি নিয়ে রাজ্য বিজেপির তরফে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন মাইলফলক! ১৭০০ কোটি টাকার বিনিয়োগ নিয়ে অ্যাডভেন্টজ গ্রুপের আগমন প্রমাণ করে, পশ্চিমবঙ্গ আজ বড় শিল্প ও নতুন সম্ভাবনার অন্যতম গন্তব্য হয়ে উঠছে। এই বিনিয়োগের ফলে উৎপাদন শিল্প আরও শক্তিশালী হবে, শিল্পের প্রসার ঘটবে এবং হাজার-হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যুবসমাজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক।’
শীঘ্রই পশ্চিমবঙ্গের নয়া শিল্পনীতি
{{/usCountry}}শীঘ্রই পশ্চিমবঙ্গের নয়া শিল্পনীতি
{{/usCountry}}পুরো বিষয়টি এমন একটা সময় সামনে এসেছে, যখন পশ্চিমবঙ্গে নয়া শিল্পনীতির ঘোষণা করা হবে। ইতিমধ্যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ অগস্টের আগেই শিল্পনীতির ঘোষণা করে দেবে শুভেন্দু অধিকারী সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘কালো অধ্যায়’ পেরিয়ে পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার আসবে বলেও আশাপ্রকাশ করেছেন অর্থমন্ত্রী।