Dilip on Mamata's resignation claim: লোকভবনে নিয়ে পদত্যাগ করবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা খড়্গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেই নৈতিক। বাকি অনৈতিক। জনতার আশীর্বাদকে যিনি স্বীকার করেন না, রাজনীতিতে তাঁর কোনও জায়গা নেই। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প। ট্রাম্প যেমন হারার পরও সরেননি, লোকজনকে রাস্তায় নামিয়ে ঝামেলা করার চেষ্টা করেছিলেন। ইলেকশন কমিশন কড়া না হলে মমতা বন্দ্যোপাধ্যায় জনতাকে (রাস্তায়) নামিয়ে জোর করে দখল করতেন।’
পদত্যাগ করতে রাজি নন মমতা

আর দিলীপ সেই মন্তব্য করেছেন মমতার ঘোষণার পরে। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাসভবন থেকে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি রাজভবনে যাবেন কিনা? সাধারণত নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী ইস্তফা দেন। যদি বিদায়ী মুখ্যমন্ত্রীর দল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তাঁকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়, তাহলে তিনি ফের শপথ নেন। নাহলে কুর্সি ছেড়ে দিতে হয়।
সেই আবহে মমতা বলেন, ‘কেন, কীসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম, তাহলে আমি রেজিগশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাস নট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি গিয়ে রেজিগশনটা দিতে হবে - নো, নট দ্যাট। আমি এখনও বলতে চাই, আমরা নির্বাচনে হারিনি। জোর করে আমাদের হারানোর জন্য ওদের চেষ্টা এটা।’
‘মুক্তপাখি’ আমি, দাবি মমতার
{{/usCountry}}‘মুক্তপাখি’ আমি, দাবি মমতার
{{/usCountry}}তবে পদত্যাগ না করলেও তাঁর সরকার যে ক্ষমতা হারিয়েছে এবং তিনি মুখ্যমন্ত্রী থাকছেন না, তা স্বীকার করে নিয়েছেন মমতা। তিনি দাবি করেছেন, এখন আর কোনও ‘চেয়ারে’ (মুখ্যমন্ত্রিত্বের কুর্সি) নেই তিনি। এখন ‘মুক্তপাখি’ (ফ্রি বার্ড) তিনি। তাই রাস্তায় থাকবেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Shatadru Dutta: 'এবার দ্যাখ কেমন লাগে...,' মেসি-কাণ্ডে হয় জেল, অরূপ হারতেই বিস্ফোরক শতদ্রু
১০০টি আসনে লুট, ভিলেন কমিশন, দাবি মমতার
তারইমধ্যে মমতা অভিযোগ করেন, তৃণমূল হারেনি। ১০০টির বেশি আসনে লুট করা হয়েছে। আসল ভিলেন হল নির্বাচন কমিশন। সেইসঙ্গে অভিযোগ করেন, ‘আমার পেটে লাথি মেরেছে, আমার পিঠে লাথি মেরেছে।’ আর সেইসময় সিসিটিভি বন্ধ ছিল বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।