...
...
Next Story

Bengal Industrial Projects Update: এই শনিবার হুগলি, পরেরটায় বাঁকুড়া- ২ বড় কারখানা পাচ্ছে বাংলা, ‘সেরা’ হবে এশিয়ার

Bengal Industrial Projects Update: এই শনিবার হুগলিতে। পরের শনিবার বাঁকুড়ায়। পরপর দুই শনিবার দুটি বড় কারখানা পাচ্ছে পশ্চিমবঙ্গ। হুগলিতে যে কাজ হবে, সেটা শেষ হলে এশিয়ার অন্যতম সেরার তালিকায় চলে আসবে ওই কারখানা।

Published on: Jul 5, 2026, 21:59:15 IST
Advertisement

Bengal Industrial Projects Update আগামী দু'সপ্তাহে পশ্চিমবঙ্গে দুটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে। একটি কারখানা তৈরি করা হবে হুগলিতে। অপরটি পাচ্ছে বাঁকুড়া। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন হতে চলেছে। কারণ এটি পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার গঠনের পরে বাস্তবায়িত হতে যাওয়া বড় বিনিয়োগ প্রকল্পগুলির মধ্যে অন্যতম। তৃণমূল কংগ্রেস সরকারের কালো অধ্যায় কাটিয়ে পশ্চিমবঙ্গে শিল্পকে পুনরুজ্জীবিত করার যে প্রতিজ্ঞা করেছিল বিজেপি, তা পূরণের পথে প্রথম ধাপ হতে চলেছে ওই দুটি প্রকল্প। সেই পরিস্থিতিতে দুটি প্রকল্পেরই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।

পশ্চিমবঙ্গে পরপর দুই শনিবার দুটি বৃহৎ কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন। (ছবিটি প্রতীকী, ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
পশ্চিমবঙ্গে পরপর দুই শনিবার দুটি বৃহৎ কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন। (ছবিটি প্রতীকী, ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

ডানকুনি থেকে মেজিয়া- নয়া স্বপ্ন দেখবে বাংলা

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শিল্পমন্ত্রী জানিয়েছেন যে আগামী ১১ জুলাই (শনিবার) হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের কারখানার সম্প্রসারণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আর তার ঠিক পরের শনিবার (১৮ জুলাই) বাঁকুড়ায় মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানা সম্প্রসারণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

বড়সড় পরিকল্পনা শ্যাম স্টিলের

আরও পড়ুন: Kalyani-Salt Lake-Sonarpur Bus Route: ৩ নয়া রুটে বাস চালু! লাভ কল্যাণী, ব্যারাকপুর, নিউটাউন, সোনারপুরের; রইল টাইমটেবিল

এশিয়ার অন্যতম সেরা হবে ডানকুনি

আবার ডানকুনিতে যে ইন্টিগ্রেটেড কারখানা আছে, সেটার বহর আরও বাড়ানোর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন লাক্স ইন্ডাস্ট্রিজের এক কর্তা। ওই প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন যে ৬০০ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। সেটার মধ্যে গত কয়েক বছর অধিগৃহীত জমির খরচ ধরা আছে। মূলধনী খাতে ব্যয় হিসেবে ধরা হয়েছে ৪৫০ কোটি টাকার মতো।

তিনি আরও জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় প্রায় ১২ লাখ বর্গফুটের উৎপাদন ও আনুষঙ্গিক পরিকাঠামো যুক্ত হবে। যার ফলে ডানকুনি কেন্দ্রটির মোট আয়তন দাঁড়াবে প্রায় ২০ লাখ বর্গফুট। আর কাজ শেষ হলে এটি এশিয়ার অন্যতম বৃহত্তম পোশাক উৎপাদন কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। আর সম্প্রসারণের প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় ৩,০০০ এবং পরোক্ষভাবে প্রায় ৬,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন তিনি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe