Howrah Station Skywalk Latest Update: হাওড়া স্টেশনে স্কাইওয়াক তৈরির ভাবনাচিন্তা করা হচ্ছে। ইতিমধ্যে হাওড়া স্টেশনকে ঘিরে মাল্টি-কমপ্লেক্স বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। সেই বাসস্ট্যান্ড থেকে যাত্রীরা যাতে সরাসরি হাওড়া স্টেশনে প্রবেশ করে যেতে পারেন, সেজন্য স্কাইওয়াক বা ফুটওভার ব্রিজ (FOB) তৈরির বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। প্রাথমিকভাবে প্রস্তাব দেওয়া হবে। তারপর প্রস্তাবে অনুমোদন পড়লে বাস্তবায়িত হবে সেই স্বপ্নে।
মাল্টি-কমপ্লেক্স বাসস্ট্যান্ড থেকে সরাসরি হাওড়ার প্ল্যাটফর্ম

আর সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য আজ হাওড়া স্টেশন পরিদর্শনে আসেন পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) রাহুল রঞ্জন। তিনি জানিয়েছেন, প্রস্তাবিত মাল্টি-কমপ্লেক্স বাসস্ট্যান্ড থেকে সরাসরি হাওড়া স্টেশনকে যুক্ত করার জন্য স্কাইওয়াক বা ফুটওভার ব্রিজ তৈরি করার প্রস্তাব দেওয়া হতে পারে। তার ফলে যাত্রীরা বাস টার্মিনাস থেকে সরাসরি নিজেদের প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবেন। আবার ট্রেন থেকে নামার পরে স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজ ধরে বাস টার্মিনাসে চলে আসতে পারবেন যাত্রীরা।
আরও পড়ুন: Bus Fare Hike in Bengal: বাসে উঠলেই ২০ টাকা? পুজোর পরেই বাসভাড়া বাড়তে পারে রাজ্যে, ইঙ্গিত মন্ত্রীর
৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত থাকবে প্রস্তাবিত স্কাইওয়াক বা ওভারব্রিজ
যদিও প্রাথমিকভাবে ওই স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজের মাধ্যমে হাওড়া স্টেশনের এক নম্বর থেকে আট নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যাওয়া যাবে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, আট নম্বর প্ল্যাটফর্মের পরে ট্র্যাক্সি বা গাড়ি চলাচলের জায়গা আছে। তাই প্রাথমিকভাবে হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজ তৈরির ভাবনাচিন্তা করা হচ্ছে। তবে ডিপিআর (ডিটেলড প্রজেক্ট রিপোর্ট) তৈরি হওয়ার পরেই সেই প্রস্তাবিত স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজের চূড়ান্ত রূপরেখা স্পষ্ট হবে বলে রেলের আধিকারিকরা জানিয়েছেন।
হাওড়া স্টেশনের ভোল পালটে যাবে
{{/usCountry}}হাওড়া স্টেশনের ভোল পালটে যাবে
{{/usCountry}}এমনিতে ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়ায় ঢোকা ও বেরনোর অনেক রাস্তা থাকলেও পরিকাঠামো আরও ভালো করে তুলতে চাইছে রেল। তাছাড়া স্টেশন থেকে বাইরে বের হওয়ার পরে যে বাসস্ট্যান্ড আছে, সেটার অবস্থা তথৈবচ। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় যাত্রীরা স্টেশনের বাইরে বেরিয়ে ধন্দে পড়ে যান যে কোথা দিয়ে বাস ধরবেন। ফলে তাঁদের বেশ সমস্যা হয়।
সেই সমস্যা থেকে মুক্তি দিতে অত্যাধুনিক বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তাতে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। আর হাওড়া স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে নেমে সহজেই যাতে যাত্রীরা বাসস্ট্যান্ডে পৌঁছে যেতে পারবেন, তাই ওই স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজ তৈরির ভাবনাচিন্তা করছে রেল।