South Point School in CBSE 12th Results: CBSE দ্বাদশে ৯০ শতাংশের গণ্ডি পার সাউথ পয়েন্টের ১২৬ জনের, টপার কারা? রইল তালিকা

South Point School in CBSE 12th Results: সিবিএসই দ্বাদশের পরীক্ষায় ভালোই রেজাল্ট করলেন কলকাতার সাউথ পয়েন্টের স্কুলের পড়ুয়ারা। ১২৬ জন ৯০ নম্বর শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। প্রথম ১২ জনের তালিকায় কারা কারা আছেন? রইল তালিকা।

Published on: May 13, 2026 4:20 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

South Point School in CBSE 12th Results: সিবিএসই দ্বাদশের পরীক্ষায় সাউথ পয়েন্টের প্রায় ৪.৫ শতাংশ পড়ুয়ার নম্বর পার করে গেল ৯৫ শতাংশের গণ্ডি। বুধবার সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বোর্ডের তরফে কোনও মেধাতালিকা প্রকাশ না করা হওয়ায় প্রথম দশে কারা আছেন, তা জানা যায়নি। তবে সার্বিকভাবে ভালো ফল করল কলকাতা সাউথ পয়েন্ট স্কুল। ৯০ শতাংশের উপরে নম্বর পেয়েছেন স্কুলে ১২৬ জন পড়ুয়া। যা শতাংশের বিচারে ২২.৩৪। স্কুল থেকে সর্বোচ্চ ৪৯৩ নম্বর পেয়েছেন সোমদত্তা মণ্ডল। তাছাড়াও ৪৮০ নম্বর পেয়েছেন কমপক্ষে ১২ জন পড়ুয়া। তাঁদের মধ্যে সায়েন্স (বিজ্ঞান) বা হিউম্যানিটিজ (কলা) বিভাগের পড়ুয়াদের আধিক্যই আছে। তাছাড়াও ৪৮০ নম্বরের গণ্ডি পার করেছেন কমার্স (বাণিজ্য) বিভাগের কমপক্ষে একজন পড়ুয়া।

সিবিএসই দ্বাদশের পরীক্ষায় ভালোই রেজাল্ট করলেন কলকাতার সাউথ পয়েন্টের স্কুলের পড়ুয়ারা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক South Point High School)
সিবিএসই দ্বাদশের পরীক্ষায় ভালোই রেজাল্ট করলেন কলকাতার সাউথ পয়েন্টের স্কুলের পড়ুয়ারা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক South Point High School)

CBSE দ্বাদশে সাউথ পয়েন্টের পারফরম্যান্স

১) মোট পরীক্ষার্থী: ৫৬৪ জন।

২) ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর: ২৫ জন (৪.৪৪ শতাংশ)।

৩) ৯০ শতাংশ থেকে ৯৪.৮ শতাংশ নম্বর: ১০১ জন (১৭.৯১ শতাংশ)।

৪) ৮০ শতাংশ থেকে ৮৯.৮ শতাংশ নম্বর: ২১৮ জন (৩৮.৬৫ শতাংশ)।

৫) ৭০ শতাংশ থেকে ৭৯.৮ শতাংশ নম্বর: ১৪৭ জন (২৬.০৬ শতাংশ)।

৬) ৭০ শতাংশের নীচে: ৭৩ জন (১২.৯৪ শতাংশ)।

৭) স্কুলের গড় নম্বর (শতাংশের বিচারে): ৮২.৬১ শতাংশ।

আরও পড়ুন: CBSE Class 12th Board Results 2026: CBSE দ্বাদশে পাশের হার কমল ৩%, কম্পার্টমেন্টে বাড়ল, সবথেকে খারাপ ফল কোথায়?

CBSE দ্বাদশ শ্রেণিতে সাউথ পয়েন্টের টপারদের তালিকা

১) সোমদত্তা মণ্ডল: ৪৯৩ নম্বর (৯৮.৬ শতাংশ), সায়েন্স।

২) অহনা ঘোষাল: ৪৮৮ নম্বর (৯৭.৬ শতাংশ), হিউম্যানিটিজ।

৩) আদৃত বসু: ৪৮৭ নম্বর (৯৭.৪ শতাংশ), সায়েন্স।

৪) দেবোজিৎ পাল: ৪৮৬ নম্বর (৯৭.২ শতাংশ), সায়েন্স।

৫) শিববাজ দে: ৪৮৫ নম্বর (৯৭ শতাংশ), কমার্স।

৬) সাযুজ্য ঘোষ: ৪৮৪ নম্বর (৯৬.৮ শতাংশ), হিউম্যানিটিজ।

আরও পড়ুন: WB performance in ISC 2026 Result: মুখস্থবিদ্যা নয়, জ্ঞানের যাচাই করতেই ISC-তে বাজিমাত বাংলার, ‘প্রথম’ হলেন ৭ জন

৭) পলাশপ্রিয়া রায়: ৪৮৪ নম্বর (৯৬.৮ শতাংশ), হিউম্যানিটিজ।

৮) আয়ূষ চট্টোপাধ্যায়: ৪৮২ নম্বর (৯৬.৪ শতাংশ), হিউম্যানিটিজ।

৯) অস্মিতা মৈত্র: ৪৮২ নম্বর (৯৬.৪ শতাংশ), হিউম্যানিটিজ।

১০) ইশান দাশগুপ্ত: ৪৮২ নম্বর (৯৬.৪ শতাংশ), সায়েন্স।

১১) রেহান শেখ: ৪৮২ নম্বর (৯৬.৪ শতাংশ), হিউম্যানিটিজ।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More