...
...
Next Story

SSC Recruitment Latest Update: 'SSC নিয়োগ শেষ হবে কয়েকদিনের মধ্যেই', ঘোষণা মন্ত্রীর, তারপরই হবে তৃতীয় SLST

SSC Recruitment Latest Update: একদিকে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক, অন্যদিকে দ্বিতীয় এসএলএসটি এসএসসি নিয়োগ প্রক্রিয়া - পুরো বিষয়টি নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই আবহে দ্বিতীয় এসএলএসটি এবং তৃতীয় এসএলএসটি নিয়ে মুখ খুললেন মন্ত্রী দীপক বর্মন।

Published on: Jul 19, 2026, 19:58:55 IST
Advertisement

SSC Recruitment Latest Update: কয়েকদিনের মধ্যেই এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে আশ্বাস দিলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। রবিবার একটি অনুষ্ঠানে স্কুলশিক্ষা মন্ত্রী বলেন, ‘সেই নিয়োগ প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যেই জোরকদমে শুরু হবে। ইতিমধ্যে আমাদের প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। নিয়োগ প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, 'এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে পরবর্তী এসএসসি কত দ্রুত শুরু করা হয়, সে বিষয়েও আমাদের দফতর চিন্তাভাবনা করছে।'

কবে শেষ হবে SSC নিয়োগ প্রক্রিয়া?

এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আশ্বাস দিলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Dipak Barman)
এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আশ্বাস দিলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Dipak Barman)

আর স্কুলশিক্ষা মন্ত্রী এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আগামী ৩১ অগস্টের মধ্যে এসএসসি একাদশ-দ্বাদশ এবং নবম-দশম শ্রেণির (দ্বিতীয় এসএলএসটি) নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে কোনওভাবে সেই সময়সীমা মেনে নিয়োগ করা হলেও নবম-দশমের সেই সম্ভাবনা কার্যত নেই বলে সংশ্লিষ্ট মহলের মত।

কিন্তু একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রেও ৩১ অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা আছে। সূত্রের খবর, ওবিসি নিয়ে এসএসসির থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। কত শতাংশ সংরক্ষণ থাকবে, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। সেই বিষয়টি মিটিয়ে কীভাবে ৩১ অগস্টের মধ্যে কীভাবে একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, তা নিয়ে ধোঁয়াশা আছে।

আরও পড়ুন: Amul Ice Cream Plant in Bengal: উত্তরবঙ্গে ১টি, দক্ষিণবঙ্গে ১টি- বাংলায় ২ আইসক্রিম প্ল্যান্ট আমূলের? হবে চাকরি

আরও পড়ুন: Kolkata Night Bus Services: কলকাতায় রাতেও চলবে সরকারি বাস! ‘নাইট সার্ভিস’ ফেরানোর তোড়জোড় রাজ্যের

‘অকারণে আতঙ্কিত হয়ে পড়বেন না’, আর্জি মন্ত্রীর

তারইমধ্যে আজ স্কুলশিক্ষা মন্ত্রী বলেছেন, ‘মাস্টারমশাইদের কাছে আমার বিনম্র অনুরোধ, অকারণে আতঙ্কিত হয়ে পড়বেন না। অনেক সময় ধোঁয়াশা থাকে। সেগুলো পরিষ্কার করা যে প্রয়োজন, সেটা অস্বীকার করি না। কিন্তু স্রেফ খবরের উপর ভিত্তি করে নিজেদের আতঙ্কিত করে তুলবেন না।’

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

সক্রিয়য়ভাবে কাজ করছে সরকার, বললেন মন্ত্রী

সেইসঙ্গে তিনি বলেছেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের নিয়োগ-সংক্রান্ত মামলায় বর্তমান শিক্ষকদের দায়িত্ব পালনের সময়সীমা ৩১ অগস্ট পর্যন্ত নির্ধারিত হয়েছে। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরবর্তী SSC নিয়োগ প্রক্রিয়াও যাতে দ্রুত শুরু করা যায়, সে বিষয়েও সরকার সক্রিয়ভাবে কাজ করছে। আমাদের লক্ষ্য একটাই—স্বচ্ছ, দ্রুত এবং যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা।'

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe