State Athletics Championship 2026 Records: একদিনেই ১১টি রেকর্ড গড়ে ফেললে বাংলার অ্যাথলিটরা। সাইয়ে (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) আয়োজিত ৭৪ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনটা লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কারণ রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এর আগে একদিনে এত বিপুল সংখ্যক রেকর্ড ভাঙার নজির আর নেই। শুধু তাই নয়, মিট রেকর্ডের পাশাপাশি জাতীয় রেকর্ডও তৈরি হয়েছে।
দিনের 'স্টার' তাহুরা

দিনের অন্যতম সেরা পারফরম্যান্স করেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের তাহুরা খাতুন। মহিলাদের অনূর্ধ্ব-২০ বিভাগের ৪০০ মিটার দৌড়ে ট্র্যাকে ঝড় তোলেন। মাত্র ৫৪.৮৩ সেকেন্ডে রেস শেষ করে নতুন মিট রেকর্ড গড়েন। এর আগে ২০২২ সালে কায়েম করা শ্যামা মণ্ডলের ৫৫ সেকেন্ডের রেকর্ড ভেঙে দেন।
বাজিমাত ইস্টবেঙ্গলের অ্যাথলিটদেরও
১) ইস্টবেঙ্গল ক্লাবের অ্যাথলিটরাও পিছিয়ে ছিলেন না। ২০ কিলোমিটার রেস ওয়াকে জেবেয়ার মুন্ডা নিজের পুরনো রেকর্ড নিজেই ভেঙে চুরমার করেন। ১ ঘণ্টা ৩৮ মিনিট ১৬ সেকেন্ডে রেস শেষ করে এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে ২০২৫ সালে তাঁর রেকর্ড ছিল ১ ঘণ্টা ৪২ মিনিট ৪৭.৯ সেকেন্ড।
২) লাল-হলুদ ব্রিগেডের হয়ে আরও এক চমকপ্রদ পারফরম্যান্স দেখান অমিত্ৰ ঘোষ। সিনিয়র পুরুষদের লং জাম্পে ৭.৬৯ মিটার লাফিয়ে ঐতিহাসিক রেকর্ড ভাঙেন। ২০০১ সাল থেকে দীর্ঘ ২৫ বছর ধরে অক্ষত ছিল সঞ্জয় রাইয়ের ৭.৫৮ মিটারের রেকর্ড। দীর্ঘ আড়াই দশক পর অবশেষে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন অমিত্ৰ।
আর কী কী রেকর্ড তৈরি হল?
{{/usCountry}}আর কী কী রেকর্ড তৈরি হল?
{{/usCountry}}১) পুরুষদের সিনিয়র ৮০০ মিটার: মোহনবাগানের অর্ঘ্য ঘড়ুই ১ মিনিট ৫০.৭৭ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন রেকর্ড গড়েন। তিনি ২০১৯ সালে ইনকাম ট্যাক্সের মহম্মদ শাকিলের (১:৫১.৫০ সেকেন্ড) রেকর্ড ভাঙেন।
২) অনূর্ধ্ব-২৩ পুরুষ এবং মহিলা ৮০০ মিটার: পুরুষদের বিভাগে উত্তর দিনাজপুরের মহম্মদ মহসিন আওয়াল ১ মিনিট ৫২.৬০ সেকেন্ডে এবং মহিলাদের বিভাগে ইস্টবেঙ্গলের রোশনী দাস ২ মিনিট ১৫.৬৬ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন মিট রেকর্ড গড়েন।
৩) অনূর্ধ্ব-১৬ জ্যাভলিন থ্রো: ইস্টবেঙ্গলের গৌরব বাউরি ৬০.৯০ মিটার জ্যাভলিন ছুড়ে এক নতুন রেকর্ড গড়েন, যা ২০২৫ সালে ভিকি বর্মনের গড়া রেকর্ডকে (৪৯.৬৫ মিটার) অনেক ব্যবধানে পিছনে ফেলে দেয়।
৪) অনূর্ধ্ব-১৬ হাই জাম্প ও রেস ওয়াক: চন্দননগর সাব-ডিভিশনালের সৌমিক ঘোষ ১.৬৯ মিটার হাইজাম্প দিয়ে এবং পূর্ব মেদিনীপুরের শোভন ভৌমিক ৩ মিনিট ৫০.৫৬ সেকেন্ডে ১০০০ মিটার রেস ওয়াক শেষ করে নতুন রেকর্ড বুক তৈরি করেন।
৫) অনূর্ধ্ব-১৮ ডিসকাস থ্রো ও অনূর্ধ্ব-২৩ লং জাম্প: ডিসকাস থ্রো'তে জলপাইগুড়ির স্বপ্নিল দত্ত ৫১.৭৫ মিটার ছুড়ে এবং লং জাম্পে জলপাইগুড়িরই ডাবলু রায় ৭.১৪ মিটার লাফিয়ে চ্যাম্পিয়নশিপের রেকর্ড বুকে নিজেদের নাম খোদাই করেন।