...
...
Next Story

Sundarban TMC Leader: 'বাচ্চাদের পণবন্দী করে মায়েদের রেপ করত', অভিযোগ TMC নেতা সুবিদ আলির বিরুদ্ধে

Sundarban TMC Leader: সুন্দরবনের তৃণমূল কংগ্রেস নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো ঢালি এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, 'কিছু-কিছু মায়েদের রেপ (ধর্ষণ) করত।’

Published on: Jun 27, 2026, 23:59:28 IST
Advertisement

Sundarban TMC Leader: শিশুদের পণবন্দী করে মায়েদের ধর্ষণ করত - এমনই বিস্ফোরক অভিযোগ উঠল সুন্দরবনের তৃণমূল কংগ্রেস নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো ঢালি এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে। সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুযায়ী, এক স্থানীয় মহিলা অভিযোগ করেছেন যে ‘মেয়েদের তুলে আনত। বাচ্চাদের তুলে নিয়ে আসত। বাচ্চাদের মেরে দেওয়ার হুমকি দিয়ে মায়েদের নিয়ে আসত। মায়েদের বাইজি নাচাত। কিছু-কিছু মায়েদের রেপ (ধর্ষণ) করত।’ যদিও বিষয়টি নিয়ে আপাতত ওই তৃণমূল নেতা বা তাঁর শাগরেদদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রাজপ্রাসাদ তৈরি সুবিদের, উঠল অভিযোগ

সুন্দরবনের তৃণমূল কংগ্রেস নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো ঢালি এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল।
সুন্দরবনের তৃণমূল কংগ্রেস নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো ঢালি এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল।

আর যে সুবিদ আলির বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে, তিনি নাকি সুন্দরবনের ‘বেতাজ বাদশা’ ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দাবি করেছেন, একটা সময় মুরগি এবং ছাগল বিক্রি করে দিন গুজরান করতে সুবিদ আলি। আর এখন ২০ বিঘায় জমির উপরে বাড়ি (স্রেফ বাড়ি বললে ভুল হবে, বরং রাজপ্রাসাদ) তৈরি করে ফেলেছেন। সবমিলিয়ে গোসাবা এলাকায় পাঁচটি সুবিশাল বাড়ি রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: Kalighat-Dakhineswar Tram: ট্রাম চলবে কালীঘাট-দক্ষিণেশ্বর রুটে? সল্টলেক ও নিউ টাউনেও চালানোর ভাবনা রাজ্যের

সুবিদের বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না, দাবি স্থানীয়দের

অভিযোগ উঠেছে যে টাকা লুঠ করে, জোর করে জমি হাতিয়ে নিয়ে এরকম রাজপ্রসাদ তৈরি করেছেন সুবিদ আলি। এলাকার সবাই সবকিছু জানতেন। কিন্তু কারও তাঁর বিরুদ্ধে অভিযোগ করার সাহস ছিল না বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, তৃণমূলের এক শীর্ষনেতার নাকি ঘনিষ্ঠ ছিলেন সুবিদ আলি। তাই তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস হত না কারও। তবে তৃণমূল বিদায়ের পরে তাঁরা সুবিদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পেয়েছেন বলে দাবি করেছেন।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe