WB Advocate General: রাজ্যপালের হয়ে কোর্টে লড়েছিলেন, তিনি হলেন শুভেন্দু সরকারের অ্যাডভোকেট জেনারেল
WB Advocate General: রাজ্যপালের হয়ে কোর্টে লড়েছিলেন, তিনিই হলেন শুভেন্দু অধিকারী সরকারের অ্যাডভোকেট জেনারেল। বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দেন কিশোর দত্ত।
WB Advocate General: রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র। আজ সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর এই নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আইনি পরিমণ্ডলে অত্যন্ত দক্ষ এবং দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যক্তিত্বের আগমন রাজ্যের বিচারবিভাগীয় ও প্রশাসনিক ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

কিশোর দত্তের পদত্যাগ এবং রাজনৈতিক প্রেক্ষাপট
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে এক বিশাল পরিবর্তন এসেছে। তৃণমূল কংগ্রেস নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হওয়ার পরে রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল প্রবীণ আইনজীবী কিশোর দত্ত তাঁর পদ থেকে ইস্তফা দেন। কিশোর দত্তের পদত্যাগের পর থেকেই পরবর্তী আইনি প্রধান কে হতে চলেছেন, তা নিয়ে জল্পনা চলছিল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ সুরজিৎ নাথ মিত্রের নাম চূড়ান্ত করা হয়।
চার দশকের বর্ণময় আইনি কেরিয়ার
নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রের আইনি কেরিয়ার অত্যন্ত সমৃদ্ধ এবং দীর্ঘ। ১৯৮৩ সালের মার্চ মাস থেকে তিনি নিয়মিতভাবে আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে, ১৯৭৮ সাল থেকে ১৯৮২ সালের মধ্যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। শিক্ষাজীবন শেষ করার পরপরই তিনি আইনচর্চায় আত্মনিয়োগ করেন।
বিগত চার দশকেরও বেশি সময় ধরে তিনি আইনের ক্ষেত্রে নিজের এক অনন্য পরিচয় তৈরি করেছেন। কর্পোরেট মামলা, জটিল বাণিজ্যিক বিবাদ এবং দেওয়ানি বিষয়গুলিতে তাঁর পারদর্শিতা সর্বজনবিদিত। দেশের বহু নামী কর্পোরেট সংস্থা এবং ব্যক্তিগত মক্কেলদের হয়ে তিনি আদালতে সওয়াল করেছেন। এছাড়া বহু কঠিন আইনি প্রক্রিয়ায় তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
গুরুত্বপূর্ণ মামলা ও পূর্ব অভিজ্ঞতা
সুরজিৎ নাথ মিত্র কেবল বাণিজ্যিক মামলাই নয়, একাধিক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক বিষয়েও তাঁর দক্ষতার প্রমাণ দিয়েছেন। ২০২৩ সালে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত এক অত্যন্ত জটিল ও সংবেদনশীল আইনি লড়াইয়ে তিনি রাজ্যের রাজ্যপাল তথা আচার্যের পক্ষে আদালতে সওয়াল করেছিলেন। যে মামলায়
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


