Suvendu Adhikari named Bengal CM: পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির ২০৭ জন বিধায়কের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুকে বেছে নেওয়ার প্রস্তাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাতে সায় দেন বিজেপি বিধায়করা। অন্য কারও নামই ওঠেনি। আর সর্বসম্মতিতে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার ফলে বাংলার নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নামে সিলমোহর পড়ে যায়। যা দেখে বিজেপির একাংশ টিপ্পনি কেটে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তুলে আনতে’ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে শুভেন্দুকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার প্রায় এক দশক পরে মমতাকে সরিয়ে দিয়েই বাংলার নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু।
ভবানীপুুরেই ফলেই নিশ্চিত হয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রী

আর শুভেন্দুকে যে বিজেপির পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হবে, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে। শুধু অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার এবং বিজেপির চিরাচরিত সারপ্রাইজ নীতির দিকে। শেষপর্যন্ত সারপ্রাইজ নীতির পথে হাঁটেনি পদ্মশিবির। বরং রাজনৈতিক দিক থেকে সবথেকে ‘যোগ্য’ ব্যক্তিকেই মুখ্যমন্ত্রী করার ঘোষণা করেন শাহ।
লড়াকু শুভেন্দুই বঙ্গে বিজেপির মুখ
সেই সিদ্ধান্তের ব্যাখ্যা করে বিজেপি বিধায়কদের বৈঠকের আগে এক শীর্ষ বিজেপি নেতা বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে তাঁর ধারাবাহিক রাজনৈতিক লড়াই, সাংগঠনিক প্রভাব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী জয় তাঁর দাবিকে আরও শক্তিশালী করেছে।' যে শুভেন্দু ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর সাড়ে পাঁচ বছরের মাথায় তৃণমূল সুপ্রিমোকে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরিয়ে দিয়ে ইতিহাসে প্রথমবার বাংলার বিজেপি সরকারকে নেতৃত্ব দেবেন।
শনিবার শপথ নেবেন শুভেন্দু
{{/usCountry}}শনিবার শপথ নেবেন শুভেন্দু
{{/usCountry}}সূত্রের খবর, কিছুক্ষণ পরেই লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন শুভেন্দু। এবার ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি জিতে যাওয়ায় সংখ্যা প্রমাণ নিয়ে কোনও সমস্যাই নেই বিজেপির। নেহাতই আনুষ্ঠানিকতা পূরণ করা হবে। আর তারপর শনিবার সকালে ব্রিগেডের মাঠে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের শপথ নেওয়ার কথা আছে।
লোকভবনে মন্ত্রিসভার প্রথম বৈঠক?
আপাতত যা খবর, শনিবার সকাল আটটা নাগাদ দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে করে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি-শাসিত সরকারের ২১ জন মুখ্যমন্ত্রী। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, ব্রিগেডে নয়া বিজেপি সরকারের শপথগ্রহণের পরে লোকভবনে প্রথম মন্ত্রিসভার বৈঠক হতে পারে লোকভবনে।