Suvendu assistant killed: বাইকে করে এসে পরপর গুলি, মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক, জখম আরও ১
Suvendu assistant killed: গুলি করে খুন করা হল শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথকে। তিনি বিজেপি বিধায়কের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করতেন। অভিযোগ উঠেছে যে পূর্ব-পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে।
Suvendu assistant killed: মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ককে গুলি করে খুন করা হল। বিজেপি সূত্রে খবর, বুধবার রাতে গাড়ি করে যাচ্ছিলেন বিজেপি নেতার আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামের দোহারিয়ার কাছে চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চন্দ্রনাথের। গুলিবিদ্ধ হয়েছেন গাড়িচালকও। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। আসছেন শুভেন্দুও। তিনি সোজা হাসপাতালে যেতে পারেন বলে সূত্রের খবর।

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি
বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের সময় ভবানীপুর কেন্দ্রের শুভেন্দুর টিমের অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। বুধবার সন্ধ্যায় গাড়িতে করে ফিরছিলেন। সেইসময় বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়ির কাচ বন্ধ থাকা অবস্থায় এলোপাথাড়ি গুলি চালানো হতে থাকে। গুলিবিদ্ধ হন গাড়ির চালকও। তারপর তাঁদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৃত্যু হয়েছে চন্দ্রনাথের। হাসপাতাল সূত্রে খবর, চন্দ্রনাথের শরীরে দুটি গুলি লেগেছে।
ভোট-পরবর্তী হিংসা চরমে উঠল
আর সেই ঘটনার পরে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। ভোটের আগে ও ভোটের সময় পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও ফল ঘোষণা হতেই ছড়িয়েছে হিংসা। জ্বলেছে আগুন। তারইমধ্যে শুভেন্দুর আপ্ত-সহায়ককে গুলি করার ঘটনায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করছে সংশ্লিষ্ট মহল। বিজেপির অভিযোগ, ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে।
তীব্র নিন্দা কংগ্রেস নেত্রীর
ঘটনার নিন্দা করেছেন উত্তর ২৪ পরগনা গ্রামীণ ২-র কংগ্রেসের মহিলা সভানেত্রী তুলিকা অধিকারীও। তিনি বলেছেন, ‘মধ্যমগ্রামে গুলিচালনা ও মৃত্যুর ঘটনা অত্যন্ত নিন্দনীয়।মতাদর্শের লড়াই রাজনীতিতে থাকবে। কিন্তু বন্দুকের নল কখনও গণতন্ত্রের ভাষা হতে পারে না। দোষীদের দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্ত হোক। শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক খুন হলেন।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


