...
...
Next Story

Tata Steel World 25K Kolkata 2026: ‘বাংলার প্রতিটি প্রান্ত থেকে আসবে চ্যাম্পিয়নরা’, বললেন মন্ত্রী, জোর পরিকাঠামোয়

Tata Steel World 25K Kolkata 2026: 'টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা'-র একাদশ আসরের সূচনা হয়ে গেল। আর সেখানে এসে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানালেন, পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রান্ত থেকে চ্যাম্পিয়নরা উঠে আসতে পারেন।

Published on: Aug 13, 2026, 08:40:23 IST
Advertisement

Tata Steel World 25K Kolkata 2026: পশ্চিমবঙ্গে প্রতিভার অভাব নেই। আর সেই প্রতিভাকে তুলে আনার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর বলে জানালেন ক্রীড়মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। 'টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা'-র একাদশ আসরের উদ্বোধনী এসে ক্রীড়ামন্ত্রী বলেন, 'ঝাড়গ্রাম ও জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গ ও সুন্দরবন- পশ্চিমবঙ্গে কখনওই প্রতিভার অভাব ছিল না। আমাদের দায়িত্ব হল সেই প্রতিভাকে খুঁজে বের করা, তার দেখভাল করা এবং আমাদের তরুণ ক্রীড়াবিদদের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা, পরিকাঠামো ও পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা করা।' সেইসঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন, ‘উপযুক্ত সুযোগ ও ধারাবাহিক সহায়তা পেলে বাংলার প্রতিটি প্রান্ত থেকেই ভবিষ্যতের চ্যাম্পিয়নরা উঠে আসতে পারে।’

কলকাতার ট্র্যাক থেকে কমনওয়েলথ গেমসে জোড়া পদক

'টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা'-র একাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্দ্রনীল খাঁ। (ছবি সৌজন্যে, ফেসবুক Incdranil Khan)
'টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা'-র একাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্দ্রনীল খাঁ। (ছবি সৌজন্যে, ফেসবুক Incdranil Khan)

সেই রেশ ধরে 'টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা'-র উদ্যোক্তরা তুলে ধরেছেন গুলবীর সিংয়ের কথা। কলকাতায় ভারতীয়দের মধ্যে তাঁর রেকর্ড গড়া গুলবীর এবার কমনওয়েনথ গেমসে জোড়া পদক জিতেছেন। পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে জিতেছেন রুপো। আর ৫,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন। যিনি 'টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা'-তে রেকর্ড গড়ে জিতে গিয়েছিলেন।

আরও পড়ুন: New Garia to Salt Lake Sector V Metro: দেড় ঘণ্টার রাস্তা যেতে লাগবে ৩৫ মিনিট- ২০২৬-র মধ্যে কলকাতার এই রুটে চলবে মেট্রো

রেসের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে

এমনিতে এবার 'টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা'-র রেস হবে আগামী ২০ ডিসেম্বর। প্রতিবারের মতোই এবার বিভিন্ন ক্যাটেগরি (২৫কে, ওপেন ১০কে, আনন্দ রান, সিনিয়র সিটিজেন রানের মতো ক্যাটেগরি) থাকছে । আর সেই 'টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা'-র একাদশ আসরের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে আজ সকাল সাতটা থেকে। অনলাই বিভিন্ন ধরনের রেসের জন্য tatasteelworld25k.procam.in-তে রেজিস্টার করা যাবে। ১১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যাথলিটরা। তবে তার আগেই যদি কোটা পূরণ হয়ে যায়, তাহলে বন্ধ হয়ে যাবে রেজিস্ট্রেশন।

আর এবার 'টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা'-র অন্যতম 'রত্ন' বাইচুং ভুটিয়া বলেছেন, ‘দৌড়ানোর অভ্যেস শৃঙ্খলা, দৃঢ় সংকল্প ও সহনশীলতার মতো গুণাবলি গড়ে তোলে—এমন সব গুণ যা তরুণ প্রজন্মকে খেলার মাঠ ও মাঠের বাইরে—উভয় ক্ষেত্রেই সফল হতে সহায়তা করে।’ সেইসঙ্গে তিনি বলেছেন, ‘আমি আশা করি, আরও বেশি সংখ্যক তরুণ-তরুণী খেলাধুলায় অংশ নেবে, নিজেদের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাবে এবং এই বছরের অংশ নেওয়া ক্রীড়াবিদদের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করবে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe