...
...
Next Story

Chandrima Bhattacharya TMC Resign Update: 'আরও হবে, দেখুন না…', চন্দ্রিমা মমতার হাত ছাড়তেই বিশেষ ইঙ্গিত ঋতব্রত শিবিরের

Chandrima Bhattacharya TMC Resign Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, মমতারা ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’ চালাতেন।

Published on: Jul 4, 2026, 14:09:19 IST
Advertisement

Chandrima Bhattacharya TMC Resign Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন 'ছায়াসঙ্গী' (একদা অবশ্যই) চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে (কালীঘাট শিবির) চিঠি দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন যে সমস্ত পদ ছেড়ে দিচ্ছেন। গত মাসের গোড়ার দিকেই তাঁকে যে রাজ্য সভাপতি করা হয়েছিল, সেই পদও ছেড়ে দিচ্ছেন। সেইসঙ্গে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের ক্ষেত্রে তাঁর হাতে স্বাক্ষর করার যে ক্ষমতা ছিল, সেই দায়িত্বও ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন চন্দ্রিমা। যদিও তিনি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরে যোগ দেবেন কিনা, তা নিয়ে কিছু জানাননি। এ বিষয়ে আপাতত তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। চন্দ্রিমার ছেলে অবশ্য বিদ্রোহী শিবিরের বৈঠকে যোগ দেন।

‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’-তে পান থেকে চুন খসলেই…আক্রমণ ঋতব্রতের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

তবে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত কটাক্ষ করে বলেছেন যে মমতা-অভিষেকের দল তো আসলে ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’। সংবাদমাধ্যম আনন্দবাজারে তিনি জানিয়েছেন, কেউই মমতাদের দলে থাকতে চান না। মমতা এবং ভাইপো অভিষেকের চালানো ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’-তে পান থেকে চুন খসলেই সবাইকেই রক্তচক্ষুর মুখে পড়তে হত বলে দাবি করেছেন ঋতব্রত।

আরও পড়ুন: Priyadarshini Mallick Canteen Bill News: ১ বছরেই ক্যান্টিনের বিল ১ কোটি টাকা উচ্চমাধ্যমিক সংসদে! বালুর মেয়ের নামে অভিযোগ

ইঙ্গিতবাহী মন্তব্য সন্দীপন সাহার

একইসুরে ঋতব্রতের 'বিদ্রোহী' সঙ্গী তথা এন্টালির বিধায়ক সন্দীপন সাহা দাবি করেছেন, চন্দ্রিমা যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছেন। প্রাক্তন মন্ত্রী (যিনি উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে হেরে গিয়েছেন) হয়তো দলে থেকে কাজ করতে পারছিলেন না। তবে বিদ্রোহী শিবিরের তরফে চন্দ্রিমার সঙ্গে এখনও কোনওরকম যোগাযোগ করা হয়নি বলে দাবি করেছেন সন্দীপন। সেইসঙ্গে তাঁর ইঙ্গিতাবাহী মন্তব্য, ‘আরও হবে, দেখুন না কী হয়।’

এমনিতে মমতার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তৃণমূল সরকারের অর্থ এবং স্বাস্থ্য দফতরের দায়িত্বে তাঁকে বসিয়েছিলেন মমতা। একাধিকবার বাজেট পেশ করেছিলেন চন্দ্রিমা। তৃণমূলের অন্দরেই অনেকে বলেন যে নিজের ১৫ বছরের শাসনে চন্দ্রিমার উপরে যতটা ভরসা করেছিলেন মমতা, সেটা সরকারের কারও উপরে করেননি। এমনকী অনেকে বলতেন যে মমতার পরে মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মুখ ছিলেন চন্দ্রিমা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe