WB Monsoon Rain Forecast Latest Update: ২.৪ ডিগ্রি পড়ল পারদ, আরও ঝড়-বৃষ্টি বাড়বে কলকাতায়? কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
WB Monsoon Rain Forecast Latest Update: বর্ষার মধ্যেই মঙ্গলবার প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে কলকাতায়। তার জেরে একধাক্কায় কলকাতার পারদ পড়ে গেল। আজ কি ঝড়-বৃষ্টি আরও বাড়বে? আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?
WB Monsoon Rain Forecast Latest Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে একধাক্কায় কলকাতার পারদ নেমে গেল। মঙ্গলবার স্রেফ কয়েক ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৯ মিলিমিটার। ঝোড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ ঘণ্টায় ৭৫ কিলোমিটারে পৌঁছে গিয়েছিল। আর তার জেরেই পারদ পতন হয়েছে কলকাতায়। বুধবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। অর্থাৎ মঙ্গলবারের থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২.৪ ডিগ্রি কমে গিয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি ছিল।

আজ বৃষ্টির দাপট বাড়বে কলকাতায়?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির আশপাশে। এমনিতে মূলত আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবারের থেকে কম এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সেইসঙ্গে আজ সেভাবে ঝড়ের পূর্বাভাস নেই কলকাতায়।
কোন কোন জেলায় ঝোড়ো হাওয়া বইবে?
কলকাতায় না হলেও আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঝড়ের সতর্কতা নেই।
কোন কোন জেলায় বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে?
সার্বিকভাবে আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির কিছুটা কম থাকবে। ওই আটটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে?
আবার উত্তরবঙ্গের সব জেলায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে। আর উত্তরবঙ্গের সব জেলায় আজ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


