...
...
Next Story

Weather Forecast till 5th December: হঠাৎ ‘গরম’ বাড়ল দক্ষিণবঙ্গে, কবে ১৪ ডিগ্রিতে নামবে? কদিন পরই ১৬-তে ঠেকবে কলকাতা

Weather Forecast till 5th December: আজ কিছুটা পারদ চড়়লেও কয়েকদিন পরেই ফের ঠান্ডা বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ একধাক্কায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়েছে। তারপর ফের কমবে পারদ।

Published on: Nov 29, 2026, 10:04:38 IST
Advertisement

Weather Forecast till 5th December: একধাক্কায় পারদ নেমেছিল। আর এবার একধাক্কায় পারদ চড়ল। তার ফলে কিছুটা যে ঠান্ডা-ঠান্ডা ভাব ছিল, তা অনেকটাই কমে গেল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২০.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। শুধু তাই নয়, গতকালের থেকে তাপমাত্রা বেড়েছে ২.৩ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছে থাকতে পারে।

আজ পশ্চিমবঙ্গের কোথায় সর্বনিম্ন তাপমাত্রা কত দাঁড়াল?

আজ কিছুটা পারদ চড়়লেও কয়েকদিন পরেই ফের ঠান্ডা বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। (ছবি সৌজন্যে পিটিআই)
আজ কিছুটা পারদ চড়়লেও কয়েকদিন পরেই ফের ঠান্ডা বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। (ছবি সৌজন্যে পিটিআই)

১) আলিপুর: ২০.২ ডিগ্রি সেলসিয়াস

২) দমদম: ২০.৫ ডিগ্রি সেলসিয়াস

৩)সল্টলেক: ২১.৫ ডিগ্রি সেলসিয়াস

৪) ব্যারাকপুর: ১৮ ডিগ্রি সেলসিয়াস

৫) ক্যানিং: ১৯ ডিগ্রি সেলসিয়াস

৬) পানাগড়: ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস

৭) বর্ধমান: ১৭ ডিগ্রি সেলসিয়াস

৮) শ্রীনিকেতন: ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস

৯) আসানসোল: ১৫.১ ডিগ্রি সেলসিয়াস

১০) পুরুলিয়া: ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস

১১) কাঁথি: ১৬ ডিগ্রি সেলসিয়াস

১২) মেদিনীপুর: ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস

কবে ১৪ ডিগ্রিতে নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা?

তবে আপাতত নতুন করে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আজ সকালে আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, আগামী চারদিন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একইস্তরে থাকবে। তবে পরবর্তী তিনদিনে পারদ পতন হবে দুই থেকে তিন ডিগ্রির মতো।

আরও পড়ুন: Chicken Momo Packaging Charge Case: মোমো পার্সেলের জন্য ১০ টাকা বাড়তি নেয় কলকাতার দোকান, এবার দিতে হবে ৫২১১০ টাকা

আরও পড়ুন: NCP Leader on India and Bangladesh War: 'বাংলাদেশে আক্রমণ করলে ভারতের অখণ্ডতা থাকবে না', যুদ্ধ নিয়ে দাবি এনসিপি নেতার

বৃষ্টি হবে এই কয়েকদিন পশ্চিমবঙ্গে?

এমনিতে আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে বৃষ্টি হবে না। অর্থাৎ শুষ্ক থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া।

আরও পড়ুন: Sivok to Rangpo Railway Project Update: ট্রেনে করে সিকিমে যাওয়ার স্বপ্ন আরও হাতের কাছে! ‘বেকথ্রু’ মিলল ৫.৩ কিমির টানেলে

একইভাবে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks