Rain Forecast in Kolkata Today: ঝড়-বৃষ্টির সাময়িক স্বস্তি কাটিয়ে আবারও সেই ভ্যাপসা গরম ফিরে এল কলকাতায়। সোমবার সকালের বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। গত শুক্রবার ঝড়-বৃষ্টির আগে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঠেকেছিল ২৮.২ ডিগ্রি। কিন্তু ঘণ্টায় ৮৮ কিলোমিটার বেগে ঝড় এবং ৪০ মিলিমিটারের মতো বৃষ্টির ফলে একধাক্কায় সেটা ২৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল। কিন্তু ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই সেই অস্বস্তিকর গরমের পর্যায়ে ফিরে এল কলকাতা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির একটা সম্ভাবনা আছে। তারইমধ্যে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কারণ আজ মহানগরীর সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৫২ শতাংশ হতে পারে।
সবমিলিয়ে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। কিন্তু সেই বৃষ্টির দাপট তেমন থাকবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
আপাতত ঝড়ের সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। ঝোড়ো হাওয়া বইলে গতিবেগ বেশি হবে না। আজ সকালেই যেমন দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে ওই জায়গাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কিন্তু তাতে তেমন কিছু হবে না। ফলে গরম থেকে রেহাই মিলবে না। বরং গরম আরও বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি আরও জাঁকিয়ে বসবে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Rain Forecast in Kolkata Today: ঝড় থামতেই ৫ ডিগ্রি চড়ল পারদ, গরমে জ্বলবে কলকাতা! বৃষ্টি কি রেহাই দেবে আজ?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe