Weather West Bengal: পৌষে মেজাজে ফিরছে ‘শীত’! বড়দিনের আগে কলকাতায় পারদ পতন, কী বলছে আবহাওয়ার রিপোর্ট?

আবহাওয়ার রিপোর্ট রইল।

Published on: Dec 21, 2025, 10:37:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বড়দিনের আগে, শহর কলকাতায় পারদ পতন! পৌষ শুরু হতেই ২২ গজে ব্যাট হাতে নেমে পড়েছে ‘শীত’, অন্তত দক্ষিণবঙ্গে ২৫ ডিসেম্বরের আগে তেমনই আমেজ! শনিবারের তুলনায় রবিবার শহরের তাপমাত্রা একধাক্কায় পড়ে গিয়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলত পিকনিক আর রোদে বসে কমলালেবু খাওয়ার মরশুমে এবার মেজাজে ফিরছে শীত।

পৌষের ২২ গজে ক্রিজে ‘শীত’! বড়দিনের আগে কলকাতায় পারদ পতন, কী বলছে আবহাওয়ার রিপোর্ট?(ছবি সৌজন্যে পিটিআই)
পৌষের ২২ গজে ক্রিজে ‘শীত’! বড়দিনের আগে কলকাতায় পারদ পতন, কী বলছে আবহাওয়ার রিপোর্ট?(ছবি সৌজন্যে পিটিআই)

কলকাতায় তাপমাত্রা রবিবার ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০. ৭ ডিগ্রি কম। তবে আগামী ৪ দিনে সেভাবে তাপমাত্রার তারতম্য নাও দেখা যেতে পারে। তবে ২৫ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। চলতি মরশুমে শীত ধীরে ধীরে পারদ পতন ঘটায়, তবে পশ্চিমী ঝঞ্ঝা তাতে বাধ সাধে। ফলত, মাঝের কয়েকদিনে বেড়ে যায় তাপমাত্রা। তবে আপাতত শীত জাঁকিয়ে পড়েছে। আপাতত দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া ২৫ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে বলে জানা গিয়েছে। বৃষ্টির সম্ভাবনা এখন কোথাওই নেই। তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষত, উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকতে পারে বলে পূর্বাভাস।

( Modi on WB: ‘ফুটবলপ্রেমী রাজ্য হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ আজ লজ্জিত, সৌজন্যে..’, মেসির ইভেন্ট-কাণ্ডের নাম না করে সরব মোদী)

( Bangladesh: জোর করে দেওয়ানো হয় চাকরিতে ইস্তফা! ময়মনসিংহে সেই রাতে হিন্দু যুবককে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় কারা?)

( Gill dropped:টি২০ WC টিম থেকে বাদ..আগাম জানানোই হয়নি গিলকে? এল বিস্ফোরক রিপোর্ট, সূর্যকে নিয়েও বড় দাবি উঠে এল রিপোর্টে)

( Shanidev Nakshatra Change: নতুন বছর ২০২৬ সালে দণ্ডনায়ক শনিদেব ঘোরাবেন ভাগ্যের চাকা! নক্ষত্র গোচরে লাকি কারা?)

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে জাঁকিয়ে শীত পড়েছে। সোমবার দার্জিলিং এর তাপমত্রা ৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সোমবারের জন্য উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার আগাম সতর্কবার্তা রয়েছে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তরাই ডুয়ার্স অঞ্চলেও।

এদিকে, দক্ষিণবঙ্গে একাধিক জেলায় রাতের তাপমাত্রায় পারদ পতনের সম্ভাবনা রয়েছে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। তবে আকাশ পরের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More