...
...
Next Story

Dilip Ghosh on Argentina Match: অজানা দেশ আটকে দিচ্ছে আর্জেন্টিনাকে, চিন্তায় পড়লেন দিলীপ! বললেন ‘TMC-র মতো দশা’

Dilip Ghosh on Argentina Match: ফুটবল বিশ্বকাপে কাবো ভার্দের বিরুদ্ধে লিওনেল মেসির আর্জেন্টিনার পারফরম্যান্স দেখে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেন দিলীপ ঘোষ। তিনি দাবি করলেন, আর্জেন্টিনাকে বিরাট শক্তিশালী দল মনে হচ্ছিল।

Published on: Jul 4, 2026, 10:25:03 IST
Advertisement

Dilip Ghosh on Argentina Match: বিশ্বকাপের নক-আউটের শুরুতেই আর্জেন্টিনার খেলা দেখে চিন্তায় পড়ে গিয়েছেন অসংখ্য ভক্ত। কেপ ভার্দের বিরুদ্ধে জিতে ‘রাউন্ড অফ ১৬’-তে পৌঁছে গেলেও বিশ্বচ্যাম্পিয়নদের খেলার মধ্যে মরচে ধরা ব্যাপারটা ছিল, তা উদ্বিগ্ন পড়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের আর্জেন্টিনার ফ্যানরা। অনেকের মতে, আগামী ম্যাচগুলিতে যদি অনেকটা উন্নতি না করা যায়, তাহলে আর্জেন্টিনার কপালে দুঃখ আছে। আর সেই ম্যাচগুলির কথা ভেবেই উদ্বেগ কাটছে না লিওনেল মেসির দলের সমর্থকদের। যে উদ্বেগের রেশটা ধরা পড়ল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের গলাতেও। তিনি জানালেন, নক-আউটের প্রথম ম্যাচের আর্জেন্টিনার যা পারফরম্যান্স, তা যথেষ্ট চিন্তার।

আর্জেন্টিনাকে খুব শক্তিশালী মনে হচ্ছিল, দাবি দিলীপের

কাবো ভার্দের বিরুদ্ধে লিওনেল মেসির আর্জেন্টিনার পারফরম্যান্স দেখে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেন দিলীপ ঘোষ। (বাঁদিকের ছবিটি ফাইল, ডানদিকের ছবি সৌজন্যে এএফপি)
কাবো ভার্দের বিরুদ্ধে লিওনেল মেসির আর্জেন্টিনার পারফরম্যান্স দেখে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেন দিলীপ ঘোষ। (বাঁদিকের ছবিটি ফাইল, ডানদিকের ছবি সৌজন্যে এএফপি)

শনিবার সকালে দিলীপ দাবি করেন, ফুটবল বিশ্বকাপে প্রতিবারই কোনও না কোনও অঘটন ঘটে থাকে। আর্জেন্টিনাকে নিয়ে তাঁর অনেক আশা ছিল। কিন্তু অনামী, অজানা একটা দেশ এসে যে মেসিদের দলকে আটকে দিচ্ছে, তা বেশ চিন্তার বিষয় বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ বলেন যে আর্জেন্টিনার অবস্থা এখন ঘাসফুল শিবিরের মতো।

আরও পড়ুন: Argentina vs Cabo Verde FIFA World Cup 2026: 'জিতল' কাবো ভার্দে, মেসির আর্জেন্টিনা পৌঁছাল ফুটবল বিশ্বকাপের পরের রাউন্ডে

কেপ ভার্দের ভূয়সী প্রশংসায় দিলীপ

তবে আর্জেন্টিনার পারফরম্যান্সে উদ্বিগ্ন হওয়ার পাশাপাশি কেপ ভার্দের ভূয়সী প্রশংসা করেছেন দিলীপ। পঞ্চায়েত মন্ত্রী দাবি করেছেন, যতই অনামী বা অজানা দল হিসেবে কেপ ভার্দেকে দেখা হোক না কেন, দেশটা বিশ্বকাপেের মূলপর্বে পৌঁছেছে। ফলে হেলাফেলা করা যায় না আফ্রিকার ছোটো দ্বীপরাষ্ট্রকে। সেইসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী জানান, এরকমভাবেই নতুন-নতুন দেশ উঠে আসুক। তাহলেই খেলার আরও প্রসার হবে বলে আশাবাদী দিলীপ।

এমনিতে ‘রাউন্ড অফ ৩২’-তে আর্জেন্টিনা যখন কেপ ভার্দের বিরুদ্ধে নামবে বলে ঠিক ছিল, তখন অনেকেই ভেবেছিলেন যে ম্যাচটা একেবারে সহজ হবে। কিন্তু নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে খেলা কেপ ভার্দের খেলোয়াড়রা সেটা হতে দেননি। মেসির গোলে শুরুতেই আর্জেন্টিনা এগিয়ে গেলেও সমতা ফেরায় দ্বীপরাষ্ট্র। তার ফলে নির্ধারিত ৯০ মিনিটের শেষে খেলার ফল ছিল ১-১।

আরও পড়ুন: Rain Forecast South Bengal Update: আকাশের মুখ ভার সকাল থেকে, আজ ৬ জেলায় ভারী বৃষ্টি, নিম্নচাপ আরও ‘খেলা’ দেখাবে কাল

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। আর এক্সট্রা টাইমের শুরুতেই আর্জেন্টিনা এগিয়ে যায়। তারপরও হাল ছাড়েনি ভোজিনহা, সিডনি কাবরালদের দল। ১০৩ মিনিটে ‘বিশ্বকাপের সেরা গোলে’ সমতায় ফেরান কাবরালই। কিন্তু ১১১ মিনিটে আত্মঘাতী গোলে স্বপ্নভঙ্গ হয় কার্বো ভার্দের। তারপরও অবশ্য মাথা উঁচু মাঠ ছেড়েছেন দ্বীপরাষ্ট্রের খেলোয়াড়রা। তাঁদের প্রশংসা করেছেন স্বয়ং মেসিই।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe