...
...
Next Story

Mamata Serampore Meeting: 'আফ্রিকান কান্ট্রিতেও এরকম হয় না', শ্রীরামপুরের সভায় যাওয়ার আগে দাবি মমতার

Mamata Serampore Meeting: আজ শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আছে। সেই সভায় যাওয়ার আগে কুণাল ঘোষের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারইমধ্যে বিজেপি ও পুলিশকে নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Published on: Sep 26, 2026, 15:23:05 IST
Advertisement

Mamata Serampore Meeting: পশ্চিমবঙ্গে যা হচ্ছে, তা আফ্রিকান দেশেও হতে দেখেননি - দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শ্রীরামপুরের সভায় যোগ দিতে যাওয়ার আগে কালীঘাটের বাসভবনের বাইরে দাঁড়িয়ে মমতা অভিযোগ করেন, ‘আজকের মিটিংটা ১৫ দিন আগে থেকে কোর্টে লড়ে (করা হচ্ছে)…….। কোর্টের পারমিশন নেওয়া হয়েছে। আমাদের বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। নজরবন্দী করে রেখেছে প্রায়। আমি এরকম কোথাও দেখিনি। এমনকী আফ্রিকান কান্ট্রিতেও এরকম হয় না।’

গণতন্ত্রের পক্ষে 'অশনিসঙ্কেত’, দাবি মমতার

আজ শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আছে। সেই সভায় যাওয়ার আগে কুণাল ঘোষের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আছে। সেই সভায় যাওয়ার আগে কুণাল ঘোষের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মমতা অভিযোগ করেছেন যে তাঁর দলের বিধায়ক কুণাল ঘোষের উপরে হামলা চালানো হয়েছে। জুলুমবাজি চলছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি দাবি করেছেন, কুণালের উপরে হামলার ঘটনার পিছনে ‘বিজেপির গুন্ডাদের' হাত আছে। যা গণতন্ত্রের পক্ষে 'অশনিসঙ্কেত’ বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Indian Diplomat Petal Gahlot to Pakistan: পাক সেনার পুতুল থেকে হিপোক্রিট- শেহবাজের 'ত্রাস' এই ভারতীয় মহিলা কূটনীতিবিদ কে

গাড়িতে হামলা, দাবি কুণালের, যাচ্ছেন ভবানী ভবনে

কুণাল দাবি করেছেন, মমতার সভায় যোগ দিতে যাওয়ার সময় উত্তরপাড়ায় তাঁর গাড়িতে তাণ্ডব চালানো হয়েছে। ভাঙচুর চলেছে গাড়িতে। রড ও পাথর দিয়ে চলেছে হামলা। ডিমও ছোড়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন কুণাল। সেই পরিস্থিতিতে তিনি আর শ্রীরামপুরে মমতার সভার উদ্দেশে যাননি। বরং গাড়ি ঘুরিয়ে রওনা দেন ভবানী ভবনের দিকে। তিনি দাবি করেন, ‘গুন্ডারাজ কেমন চলছে’, তা পুলিশকে দেখাতে যাচ্ছেন।

যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। মমতার অভিযোগ এবং কুণালের দাবি উড়িয়ে দিয়ে বিজেপি সাংসদ রাহুল সিনহা দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে পদ্ম শিবিরের ন্যূনতম যোগ নেই। পুরোটাই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks