Rain Forecast Update on 21st May: বৃষ্টির পরে সামান্য কমল কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবার সকালের বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। তবে বুধবারের থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি কমে গিয়েছে। তারইমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আকাশ অংশিকভাবে মেঘলাও থাকবে। বৃষ্টিও হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতার একাংশে।
দক্ষিণবঙ্গের ৩ জেলায় কিছুটা বেশি বৃষ্টি

আবার আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃ্ষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃ্ষ্টি হতে পারে।
আরও পড়ুন: Abhishek-Sayani Flat: স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ত্রী সায়নী ঘোষ- সেই ফ্ল্যাটে যেতেই ফাঁস রহস্য
৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া দক্ষিণের ৩ জেলায়
আর গরম তো থাকবেই। বুধবার কয়েকটি জেলায় বৃষ্টি হলেও এই ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই মিলছে না। বরং আজ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় (পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান) ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদেও। কারণ ওই তিনটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সকাল-সকাল কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গের ২ জেলায়
{{/usCountry}}সকাল-সকাল কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গের ২ জেলায়
{{/usCountry}}তারইমধ্যে বৃহস্পতিবার সকাল-সকাল উত্তরবঙ্গের দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সকাল ৭ টা ১৫ মিনিট থেকে পরবর্তী দু'তিন ঘণ্টায় মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কয়েকটি অংশে মাঝারি বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টি হবে। প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিমিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।