...
...
Next Story

TMC on I-PAC Operation Pause News: ‘আইপ্যাক পুরোদমেই কাজ করছে', এরকম বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না, হুংকার তৃণমূলের

TMC on I-PAC Operation Pause News: ‘আইপ্যাক পুরোদমেই কাজ করছে', এরকম বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না, হুংকার দিয়ে বলল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ ভোটের আগে সেই বিষয়টি জল্পনা শুরু হয়েছিল।

Published on: Apr 19, 2026, 12:43:50 IST
Advertisement

TMC on I-PAC Operation Pause News: পশ্চিমবঙ্গে কোনওরকম কাজকর্ম বন্ধ রাখা হচ্ছে না বলে দাবি করল তৃণমল কংগ্রেস। রবিবার বেলার দিকে তৃণমূলের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘আমরা একটি সংবাদ প্রতিবেদন দেখেছি যেখানে দাবি করা হয়েছে যে আইপ্যাকআগামী ২০ দিনের জন্য পশ্চিমবঙ্গে তাদের কার্যক্রম স্থগিত করেছে। এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তৃণমূল স্তরে বিভ্রান্তি সৃষ্টির একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে মনে হচ্ছে। আইপ্যাকের পশ্চিমবঙ্গ টিম তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত রয়েছে এবং রাজ্যজুড়ে পরিকল্পনা অনুযায়ী প্রচার কার্যক্রম অব্যাহত আছে। তৃণমূল স্তরের স্পষ্ট মনোভাব থেকে মনোযোগ সরানোর জন্য এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে। বাংলার মানুষ এই প্রচেষ্টাগুলো বুঝতে সম্পূর্ণ সক্ষম এবং গণতান্ত্রিকভাবে এর জবাব দেবেন। পশ্চিমবঙ্গের মানুষ এই ভুল তথ্য বা ভীতি প্রদর্শনে প্রভাবিত হবেন না। তাঁরা ২৩ এবং ২৯ তারিখে চূড়ান্তভাবে জবাব দেবেন এবং ৪ মে'র ফলাফল তাঁদের রায়কেই প্রতিফলিত করবে।’

মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

আরও পড়ুন: PM Modi attacks TMC on Women's Bill: তৃণমূলকে 'মহাসাজা' দিতে হবে, 'মা সারদার' মাটি থেকে মহিলা বিল নিয়ে আক্রমণ মোদীর

২০ দিনের ছুটি দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়

আর তৃণমূলের তরফে সেই মন্তব্য করা হয়েছে রবিবার সকালের রিপোর্টের পরে। আজ সকালে একাধিক রিপোর্টে দাবি করা হয়, বিধানসভা ভোটের ঠিক আগেই সাময়িকভাবে পশ্চিমবঙ্গে সমস্ত কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আইপ্যাক। কর্মীদের আগামী ২০ দিনের জন্য ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ED raid Kolkata Police Officer House: শুভেন্দু অনেক অভিযোগ করেন, সেই পুলিশ অফিসারের বাড়িতেই রেড ইডির, তল্লাশি বেহালায়

আরও পড়ুন: JEE Main 2026 Results and Cut-off: JEE Main-র রেজাল্ট পরের সপ্তাহে বেরোতে পারে, কার কাট-অফ কত হওয়ার সম্ভাবনা?

'পুরোদমেই তৃণমূলের সঙ্গে কাজ করছে আইপ্যাক'

যদিও সেই রিপোর্ট খারিজ করে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। আজ সকালে তৃণমূলের ফেসবুক পেজ, হোয়্যাটসঅ্যাপ গ্রুপেও বিভিন্ন পোস্ট করা হয়েছে। অন্যদিনের তুলনায় কিছুটা কম পোস্ট থাকলেও একদম ফাঁকা পড়ে ছিল না কোনও পেজ। আর তারপর বেলা বাড়তেই তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় যে আইপ্যাক তাদের সঙ্গে পুরোদমেই কাজ করছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe