TMC faces setback in WB Vote Couting Case: ভোটগণনার আগে ৩ দিনে জোড়া ধাক্কা খেল তৃণমূল, ধোপে টিকল না আর্জি, অশনি সংকেত?
TMC faces setback in WB Vote Couting Case: সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে। তার দু'দিন আগে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে, শনিবার সুপ্রিম কোর্টে- ভোটগণনায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগের মামলায় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভোটগণনা নিয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়মবিরুদ্ধ নয়। ভোটগণনার সময় সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারি নাকি রাজ্য সরকারি কর্মচারী নিয়োগ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশনই। সেইসঙ্গে ওই মামলায় রায় দিতেও রাজি হয়নি সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। কমিশনের তরফে জানানো হয়েছে, গত ১৩ এপ্রিল যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেই মোতাবেক করা হবে। সেই পরিস্থিতিতে কোনও নির্দেশ জারি করেনি সুপ্রিম কোর্ট।

তৃণমূলের তরফে কী সওয়াল করা হয়?
আর সেই ঘটনাপ্রবাহের পরে তৃণমূলের তরফে কিছু জানানো না হলেও শুনানির সময় রাজ্যের শাসক দলের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, কমিশনের জারি করা সার্কুলারে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়োগের কথা বলা থাকলেও সেই কাজটা করা হচ্ছে না। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোট গণনাকেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার বা অন্যান্য গণনাকর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে।
তৃণমূলের সওয়াল খারিজ সুপ্রিম কোর্টের
যদিও শীর্ষ আদালত স্পষ্টভাবে জানায়, যা নিয়ম আছে, তাতে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা যায়, তেমনই তাঁরা রাজ্য সরকারি কর্মচারীও হতে পারেন। কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই বেছে নিতে পারে। তাতে বলা যায় না যে নিয়মভঙ্গ করা হচ্ছে বা নিয়মবিরুদ্ধ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই রেশ ধরে কমিশনের বিজ্ঞপ্তিই বহাল রাখা
আজ মমতাদের বৈঠক
সেই ধাক্কার মধ্যেই আজ দলের সব কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের কথা আছে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, গণনার সময় কোনওরকম যাতে খামতি থেকে না যায়, সেজন্যই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সেজন্যই স্বয়ং তৃণমূল সুপ্রিমো ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বার্তা দেবেন বলে সূত্রের খবর।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


