PM Modi on WB Govt Jobs: কর্মসংস্থান নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২১ সালের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ‘ডবল-ডবল’ চাকরি হবে। মোদী বললেন, আদতে ‘ডবল ধোঁকা’ দিয়েছে তৃণমূল।
PM Modi on WB Govt Jobs: ‘ডবল-ডবল’ চাকরি নয়, বাংলার যুবক-যুবতীদের ‘ডবল ধোঁকা’ দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে মোদী অভিযোগ করেছেন, ‘তৃণমূল বাংলার যুবকদের সঙ্গে যে পাপ করেছে, তা আগামী ১০০ বছরেও ধুয়ে ফেলতে পারবে না। ডবল ধোঁকা দিয়েছে যুব প্রজন্মকে।’ সেই রেশ ধরে তিনি দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পরীক্ষায় স্বচ্ছতা আসবে। স্বচ্ছভাবে নিয়োগ হবে। কোনও কাটমানির গল্প হবে না। নির্দিষ্ট সূচি প্রকাশ করে সরকারি শূন্যপদ পূরণ করা হবে। নিয়মিত রোজগার মেলারও আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
হলদিয়ায় জনসভায় আর কী কী বললেন মোদী?
হলদিয়ার জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
{{^htLoading}} {{/htLoading}}
১) মোদী: পাঁচ বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল, এবার ভবানীপুরেও সেই হাল হবে। পুরো বাংলায় সেটা হবে।
২) মোদী: তৃণমূল কংগ্রেসের আমলে শুধুমাত্র অনুপ্রবেশকারীরা ফুলে-ফেঁপে উঠেছে। বাংলায় শুধু গরুপাচার ও ভুয়ো নথির কারখানা আছে।
৩) কেন্দ্রীয় সরকারের প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার রূপায়ণ করতে দেয় না বলে অভিযোগ করলেন মোদী। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী শব্দের আপত্তি আছে তৃণমূলের। বাংলায় উন্নয়নের জন্য ডবল ইঞ্জিন সরকারের দরকার আছে।
৪) মোদী: তৃণমূল সরকার মা-বোনেদের জীবনকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। তৃণমূলের ১৫ বছরের শাসনে মহিলাদের বিরুদ্ধে অপরাধের গ্রাফ ক্রমশ উপরে উঠেছে। তৃণমূলের আমলে মেয়েরা রাস্তায় সুরক্ষিত নয়। মেয়ে ডাক্তার বা উকিল হলেও সুরক্ষিত নন।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।