Bengal Unrecognised Madrasas Report: স্বীকৃতিহীন মাদ্রাসা নিয়ে রাজ্য সরকারের কাছে জমা পড়ল রিপোর্ট। সূত্রের খবর, রাজ্যের ১২টি জেলার (কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা) স্বীকৃতিহীন মাদ্রাসা নিয়ে যে রিপোর্ট জমা চাওয়া হয়েছিল, তা বুধবার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের কাছে জমা পড়েছে। কোন মাদ্রাসা কোথা থেকে টাকা পাচ্ছে, অর্থ জোগাড় হচ্ছে কোথা হচ্ছে, তা নিয়ে একেবারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে রিপোর্টে।
টাকার জোগানের সূত্র নিয়ে তদন্তের সুপারিশ রিপোর্টে
সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর সূত্রের খবর, স্থানীয় স্তর থেকে যেমন এই স্বীকৃতিহীন মাদ্রাসাগুলি টাকা পায়, তেমনভাবেই অর্থ আসে বিভিন্ন সংগঠন থেকে। সেই পরিস্থিতিতে টাকা আসার সূত্র ভালোভাবে পরীক্ষা করে দেখতে রিপোর্টে বিশেষজ্ঞ এজেন্সিকে নিয়োগ করার সুপারিশ করা হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর সূত্রের খবর।
ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেই বেশিরভাগ স্বীকৃতিহীন মাদ্রাসা
সেই রেশ ধরে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে অধিকাংশ স্বীকৃতিবিহীন মাদ্রাসা বা খারিজি (যে মাদ্রাসা বেসরকারি এবং সরকারি নিয়ন্ত্রণ নেই) মাদ্রাসা ভারত-বাংলাদেশ সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত।
কী কী খতিয়ে দেখতে বলা হয়েছিল রিপোর্টে?
{{/usCountry}}কী কী খতিয়ে দেখতে বলা হয়েছিল রিপোর্টে?
{{/usCountry}}সংখ্যালঘু দফতরের নির্দেশিকায় জানানো হয়, স্বীকৃতিহীন মাদ্রাসা ঠিকমতো চালানো হচ্ছে, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। ওই মাদ্রাসাগুলিতে ঠিকমতো শিক্ষানীতি মেনে চলা হচ্ছে কিনা, কীভাবে সেগুলি কাজ করছে, সেইসব যাবতীয় বিষয় খুঁটিয়ে দেখা হবে। সর্বোপরি পড়ুয়াদের স্বার্থেই ইনস্পেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংখ্যালঘু দফতরের তরফে জানানো হয়।
১) সংশ্লিষ্ট মাদ্রাসা কীভাবে প্রতিষ্ঠিত হল, সেই তথ্য জোগাড় করা হবে।
২) কোথা থেকে টাকা আসছে?
৩) কতজন পড়ুয়া আছে?
৪) শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা কত?
৫) সংশ্লিষ্ট মাদ্রাসা আবাসিক কিনা।
৬) কী কী কোর্স আছে?
৭) সরকারি নিয়ম মেনে কি চলছে?