Utsashree Portal WB Teachers Transfer: উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ফের প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু হল। স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৩ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে মিউচুয়াল ট্রান্সফার (পারস্পরিক বদলি) ছাড়া উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সবধরনের বদলির প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছিল। ৩০ জুন পর্যন্ত সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে জুলাই থেকে সবধরনের বদলির প্রক্রিয়া ফের শুরু করা হচ্ছে। অর্থাৎ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক স্কুলের শিক্ষকরা সবধরনের বদলির জন্য আবেদন করতে পারবে বলে স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে।
দুর্নীতি যেন না হয়, আর্জি শিক্ষক সংগঠনের

আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষক মহল। বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘বহুদিন থেকে আমরা এই আবেদন জানিয়েছিলাম। উৎসশ্রী প্রক্রিয়ায় সব ধরনের ট্রান্সফার শুরু করার এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। কোনওভাবেই যেন দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া হয়। নিজের জেলায় ট্রান্সফারের সুযোগ দেওয়া হোক। এর পাশাপাশি নিয়োগের মধ্যে দিয়ে সমস্ত শূন্যপদ পূরণ করা হোক।’
পড়ুয়া ও শিক্ষক অনুপাতে সামঞ্জস্যের অভাব
এমনিতে ট্রান্সফারের বিষয়টি নিয়ে মঙ্গলবার মুখ খোলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মনও। বিজেপির টিচার্স সেলের আয়োজিত শিক্ষক সম্মেলনে তিনি বলেন, ‘ছাত্র এবং ছাত্রের কারণে শিক্ষক - এই দুটোর মধ্যে একটা অসামাঞ্জস্য মারাত্মকভাবে রয়েছে। কোনও স্কুলে শিক্ষক একেবারেই নেই। ছাত্র প্রচুর। বিশেষত গ্রামাঞ্চলের দিকে (এরকম দশা)। (আবার) শহরাঞ্চলের দিকে ছাত্র একেবারেই নেই। শিক্ষক প্রচুর। দুটোর মধ্যে আমরা সামঞ্জস্য বিধান করব অতি দ্রুত। আশা করছি যে দু'তিন মাসের মধ্যে এই বিষয়গুলো একটা সমাধানের পর্যায়ে আছে।’
স্কুলশিক্ষা মন্ত্রীর বার্তা
{{/usCountry}}স্কুলশিক্ষা মন্ত্রীর বার্তা
{{/usCountry}}সেই রেশ ধরে স্কুলশিক্ষা মন্ত্রী বলেন, ‘আপাতত ট্রান্সফারের (আর্জি) নিয়ে আপনারা আমার কাছে আসবেন না। ট্রান্সফারের সুযোগ প্রত্যেকে পাবেন। তার জন্য আমরা একটা প্রক্রিয়া করে এগোচ্ছি। সেই প্রক্রিয়ার জন্য আমাদের কিছুটা সময় দিন। প্রত্যেকে সুযোগ পাবেন। কিন্তু সেই সুযোগ পাওয়ার জন্য আমাদের একটা প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার জন্য আমাদের কিছুটা সময় দিন।’
আর স্কুলশিক্ষা মন্ত্রীর সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই প্রাথমিক স্কুলের শিক্ষকদের সবধরনের বদলির জন্য উৎসশ্রী পোর্টাল চালু করে দেওয়া হল। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ট্রান্সফার সংক্রান্ত পোর্টাল চালু করা হয়েছিল। একটা সময় টানা তিন বছর বন্ধ ছিল।